জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য অক্টোবর থেকে প্রত্যেকেই সাম্মানিক পাবেন! কে কত সাম্মানিক পাবেন? জানতে হলে ক্লিক করুন ক্লিক করুন
বাংলার জনরব ডেস্ক : অক্টোবর মাস থেকে সাম্মানিক পেতে চলেছে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জয়ী জনপ্রতিনিধিরা। গত জুলাই মাসে পঞ্চায়েত নির্বাচন হলেও বোর্ড গঠন প্রক্রিয়া শেষ করতে করতে সেপ্টেম্বর মাস শেষ হয়ে গেছে। তাই যেসব পঞ্চায়েত এবং জেলা পরিষদ সম্পূর্ণভাবে গঠিত হয়েছে সেখানকার জনপ্রতিনিধিরা আগামী অক্টোবর মাস থেকে সাম্মানিক পেতে শুরু করবে বলে নবান্ন সূত্রে খবর।
পঞ্চায়েত দফতর সূত্রে খবর, অক্টোবর মাস থেকে ৬০ হাজারের বেশি পঞ্চায়েত প্রতিনিধি এই সাম্মানিক পাবেন। এখনও পর্যন্ত যে সমস্ত পঞ্চায়েতের বোর্ড গঠন হয়ে গিয়েছে সেই সব পঞ্চায়েতের সদস্যেরাই অক্টোবর থেকে এই সাম্মানিক পাবেন। আর যে সব জায়গায় বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়নি, সেখানে বোর্ড গঠন হয়ে গেলে ত্রিস্তরে মোট ৭৩,৮৮৭ জন এই সাম্মানিক পাবেন। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনের ভোটকর্মী এবং নির্বাচিত প্রতিনিধিদের সাম্মানিক প্রদানের ছাড়পত্র দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। তার পরেই এই বিষয়ে পদক্ষেপ শুরু করে পঞ্চায়েত দফতর।
প্রতি মাসে সর্বোচ্চ ৯ হাজার টাকা সাম্মানিক পাবেন জেলা পরিষদের সভাধিপতিরা। সহকারী সভাধিপতিরা পাবেন ৮ হাজার টাকা করে। জেলা পরিষদের কর্মাধ্যক্ষদের জন্য সাম্মানিকের পরিমাণ ৭ হাজার টাকা। এবং জেলা পরিষদ সদস্যেরা প্রতি মাসে ৫ হাজার টাকা করে পাবেন।
পঞ্চায়েত সমিতির সভাপতিরা ৬ হাজার টাকা করে সাম্মানিক পাবেন। সহকারী সভাপতিরা সাম্মানিক পাবেন সাড়ে ৫ হাজার টাকা। পঞ্চায়েত সমিতির সদস্যেরা পাবেন সাড়ে তিন হাজার টাকা। পঞ্চায়েত প্রধানেরা প্রতি মাসে পাবেন ৫ হাজার টাকা। পঞ্চায়েত সদস্যের ক্ষেত্রে ৩ হাজার টাকা করে।
আগামী অক্টোবর মাস থেকে ই পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা এই ভাতা পেয়ে থাকবেন বলে জানা গেছে ।এতে পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিরা খুব খুশি ।

