জেলা 

আবাস যোজনায় দুর্নীতি নিয়ে হাবরা দু’নম্বর ব্লকে ডেপুটেশন দিল আইএসএফ, প্রকৃত গরিব মানুষ আবাস যোজনায় বঞ্চিত হলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় নেমে প্রতিবাদ করবে বললেন বিধায়ক নওশাদ সিদ্দিকী

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আবাস যোজনায় দুর্নীতি স্বজনপোষণ, একশো দিনের কাজের পাওনা টাকার গ্যারান্টি সহ নয় দফা দাবীর ভিত্তিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর সভা । সংগঠনের অশোকনগর বিধানসভা কমিটির উদ্যোগে আজ বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার হাবরা ২ নম্বর বিডিও অফিসে স্মারকলিপি প্রদান করা হয়।

এ স্মারকলিপি দিতে গিয়ে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, গ্রামের যারা প্রকৃত গরিব মানুষ তারা আবাস যোজনা থেকে বঞ্চিত হচ্ছে শাসকদলের তাবেদার রা এই আবাস যোজনায় সুযোগ পাচ্ছে। তিনি আহ্বান জানান সাধারণ নাগরিকদের কাছে প্রতিটা গ্রাম থেকে আপনারা বিডিওর কাছে লিখিতভাবে আবেদন করুন যারা যোগ্য ব্যক্তি তাদেরকে আবাস যোজনায় অন্তর্ভুক্ত করা হোক। যদি চিঠি রিসিভ করতে না চায়, তাহলে ডাকযোগে চিঠি পাঠান আর সেই চিঠির অনুলিপি বা প্রমাণপত্র আপনাদের কাছে রেখে দেবেন। যদি দেখা যায় প্রকৃত গরিব মানুষ আবাস যোজনা থেকে বঞ্চিত হচ্ছে তাহলে প্রতিবাদের সরব হতে হবে।

এদিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সভাপতি বিধায়ক নওশাদ সিদ্দিকী কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, সঠিক এবং প্রকৃত গরিব মানুষদের যদি আবাস যোজনায় নাম না থাকে তাহলে এই বিডিও অফিসের সামনে আইএসএফের কর্মীরা অবস্থান বিক্ষোভ চালাবে।

এদিন হাবরা দু’নম্বর বিডিওর কাছে আবাস যোজনায় দুর্নীতি ও স্বজন পোষণ 100 দিনের কাজের পাওনা টাকা অবিলম্বে প্রদান করার দাবিরসহ নদফা দাবির ভিত্তিতে একটি স্মারকলিপি বিডিওর হাতে তুলে দেওয়া হয়।

এদিনের স্মারকলিপি প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসএফের চেয়ারম্যান ও বিধায়ক পীরজাদা নওসাদ সিদ্দিকী, উত্তর ২৪ পরগণা জেলার সভাপতি তাপস ব্যানার্জি, যুগ্ম সম্পাদক কুতুবুদ্দিন ফাতেহী সহ ব্লক নেতৃত্ব উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ