মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে ভগবানগোলায় রক্তদান উৎসব
আজ ৫ই জানুয়ারী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন।এই উপলক্ষে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার ভগবানগোলা এক নম্বর ব্লকের তৃনমূল কংগ্রেসের কার্যালয়ে এক বিশাল রক্তদান উৎসব হয়। ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী এবং ভগবানগোলা এক নম্বর ব্লকের সভাপতি আহসানুর রহমান এর উদ্যোগে কয়েকশো তৃনমূল কংগ্রেস কর্মী রক্ত দিতে প্রস্তত থাকে। একশো কুড়ি জন রক্ত দেয়। বহু লোক ফিরে যায় রক্ত দিতে পারে না কিটের অভাবে। উল্লেখ থাকে রক্ত দান করতে মহিলাদের উৎসাহ বেশী দেখা যায়।

বিধায়ক ইদ্রিস আলী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শুধু ভারতবর্ষের জনপ্রিয় নেত্রী নন, পৃথিবীর দু তিন জন নেত্রীর মধ্যে একজন, আমরা গর্বিত। তাঁর দীর্ঘয়ু কামনা করি করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে ভগবানগোলার মানুষ উত্তাল।
ব্লক সভাপতি আহসানুর রহমান বলেন,উন্নয়নের কান্ডারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্মদিনের কথা আমরা কোন দিন ভুলতে পারবো না। তাঁর ত্যাগ তিতিক্ষা পৃথিবীর মানুষ চিরকাল মনে রাখবে।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভগবানগোলা এক নম্বর ব্লকের সহ সভাপতি রিয়াত হোসেন সরকার,শাখা সংগঠনের সভাপতি সহ অনেকে।

