জেলা 

২০২৪ বিজেপি শেষ হয়ে যাবে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভগবানগোলার সভায় বললেন বিধায়ক ইদ্রিস আলী

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: আজ ১২ই ডিসেম্বর সোমবার, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার স্বপনগড়ে এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং অল ইন্ডিয়া তূনমুল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানাজীর নির্দেশে, ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলীর উদ্যোগে বিশাল কর্মীসভা হয়। উক্ত কর্মীসভার আয়োজন করে ভগবানগোলা এক নম্বর ব্লকের তৃনমূল যুব কংগ্রেস।

প্রধান বক্তার ভাষনে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভানেত্রী শ্রীমতি শাওনী সিংহ রায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ, আর্দশ এবং অবদানের বিভিন্ন দিক ব্যাখা করেন। তিনি বলেন সাংসদ অভিষেক ব্যানার্জি যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা খুব বিরল ঘটনা। শ্রীমতি শাওনী সিংহ রায় আরো বলেন, সামনে পঞ্চায়েত নির্বাচন তাই সকলকে একসঙ্গে দলের রীতিনীতি মেনে কাজ করতে হবে।দলের নির্দেশ এলাকার বিধায়ক এবং ব্লক সভাপতি একসাথে মিলে কাজ করবে এবং সিদ্ধান্ত নিবে। বিধায়ককে বাদ দিয়ে সেই বিধানসভার কোন দলীয় কাজ বা সিদ্ধান্ত হবে না। বিধায়ক এবং ব্লক সভাপতিদের একসাথে মিলে কাজ করতে হবে।সম্মানীয় মানুষদের সম্মান দিতে হবে। বিধায়ক এবং ব্লক সভাপতি মিলে পঞ্চায়েত প্রার্থীর নাম ঠিক করে জেলায় পাঠাবে। জেলা সেই নামগুলো রাজ্যে পাঠাবে।রাজ্য সিদ্ধান্ত নিবে কাকে প্রার্থী করা হবে। তিনি আরও বলেন, শান্তি শৃঙ্খলা এর সঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জিততে হবে।

Advertisement

ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী বলেন, কেন্দ্রীয় সরকার সবদিক থেকেই ব্যর্থ।কোন উন্নয়ন করেনি বা বাংলার প্রতি বঞ্চনা করছে, বাংলার পাওনা কোটি কোটি টাকা দিচ্ছে না। তিনি আরও বলেন , বাংলার মানুষ তৃনমূল কংগ্রেসকে ভালোবাসে তাই তারা মমতা ব্যানার্জির উন্নয়ন এবং অভিষেক ব্যানার্জির দক্ষতার দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গের মানুষ তৃনমূল কংগ্রেসকে ভোট দিবেন। ভগবানগোলা বিধানসভায় প্রত্যেকটি পঞ্চায়েতের আসনগুলো জিতবো। পঞ্চায়েতে বিরোধীরা শূন্য নিয়ে বসে থাকবে, কংগ্রেস এবং সিপিএমকে ভগবানগোলায় দুরবীন দিয়ে দেখতে হবে, বিজেপির এখানে কোন সংগঠন নেই। তিনি আরও বলেন শুভেন্দু অধিকারীর মত বিজেপি নেতার গায়ে এত দূর্গন্ধ,যে পাঁঠারাও সহ্য করতে পারে না। বিধায়ক ইদ্রিস আলী আরও বলেন ২০২৪ সালে বিজেপি শেষ হয়ে যাবে এবং ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক আই এন টি টি ইউ সি এর সভাপতি পার্থ প্রতিম সরকার বলেন, বামফ্রন্টের আমলে ট্রেড ইউনিয়ন মানুষের কোন কাজ করেনি, কিন্তু আমরা মানুষের উন্নয়নের কাজ করে চলেছি এবং করবো।

তৃনমূল কংগ্রেস রাজ্যের সহ সভাপতি মইনুল হাসান, কেন্দ্র সরকারের বঞ্চনা এবং পন্চায়েত নির্বাচন কিভাবে করতে হবে তার বিশদ বর্ননা করেন।

জেলার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাকীবুল ইসলাম রকি এবং তৃনমূল কংগ্রেসের ছাএ পরিষদের সভাপতি ভীস্মদেব কর্মকার যুব এবং ছাএদের কর্তব্য এর কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভগবানগোলা এক নম্বর ব্লকের সভাপতি আহসানুর রহমান,ব্লকের যুব সভাপতি সুনীল বাহালিয়া , তৃনমূল কংগ্রেসের নেতা সোহরাব আলী, জেলা পরিষদের সদস্যা রাফিনা ইয়াসমিন, সেখ গোলাব, মতিয়ার হোসেন প্রমানিক, সাবিরুল ইসলাম, ইবাদুল সেখ ওরফে আপেল, আসরাফ বাসার বাপি,আবু সাইম রিপন,আক্কাস সেখ, ইমরান হোসেন প্রমানিক ওরফে রকি, মহাবীর সেখ প্রমুখ।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ