আন্তর্জাতিক 

‘‘আমাদের গণতান্ত্রিক চেতনা আড়াই হাজার বছরের পুরনো’’ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করে বললেন ভারতের প্রতিনিধি

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সভাপতি হিসাবে ডিসেম্বর মাস থেকে দায়িত্ব পালন করবে ভারত। বৃহস্পতিবার মাসের প্রথম দিনের নিয়ম মেনে আফ্রিকার দেশ ঘানার কাছ থেকে রাষ্ট্রপুঞ্জের সভাপতিত্বের দায়িত্ব এল ভারতের হাতে।

সভাপতিত্ব হস্তান্তরের ওই কর্মসূচিতে রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সন্ত্রাস দমনে ভারতের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘‘গণতন্ত্রে কী করতে হয়, তা ভারতকে বোঝানোর প্রয়োজন নেই।’’ ভারত বিশ্বের প্রাচীন এবং বৃহত্তম গণতন্ত্র বলে জানিয়ে রুচিকার মন্তব্য, ‘‘আমাদের গণতান্ত্রিক চেতনা আড়াই হাজার বছরের পুরনো।’’

Advertisement

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ভারত স্থায়ী সদস্য না হলেও যথেষ্ট গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে উঠে এসেছে বারবার। আন্তর্জাতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে বার বার নির্ণায়ক ভূমিকা নিয়েছে। চলতি বছরের রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে নয়াদিল্লির ‘ভারসাম্যের কূটনীতি’ আন্তর্জাতিক মঞ্চে আলোচনায় এসেছে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ