শনিবার সকাল থেকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্য নগরী মুম্বই শহর
বাংলার জনরব ডেস্ক : শনিবার সকাল থেকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্য নগরী মুম্বই শহর। একাধিক রাস্তায় জল জমে গিয়েছে। যার জেরে বাণিজ্য-নগরীর স্বাভাবিক জীবনযাপন ব্যাহত সকাল থেকেই। শনিবার সকালে মৌসম ভবন পূর্বাভাসে জানিয়েছে, মুম্বই শহর এবং পার্শ্ববর্তী এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকবে সারা দিন। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।
#WATCH | Maharashtra: Parts of Mumbai witness waterlogging following incessant heavy rainfall; visuals from Sion area this morning. pic.twitter.com/9VqRZYayZ9
— ANI (@ANI) October 8, 2022
ইতিমধ্যে জলমগ্ন মুম্বইয়ের ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তাতে দেখা গিয়েছে, একনাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। যান চলাচলের রাস্তা জলের তলায়। তার উপর দিয়েই চলছে বাস ও অন্যান্য গাড়ি। কেউ ছাতা মাথায় দিয়েছেন। কেউ পরেছেন রেনকোট। দিনের বেলাতেও গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে।

