জেলা 

‘ইসলাম কখনো অশান্তি হিংসা বরদাস্ত করে না’ বিশ্ব নবীর শানে শোভাযাত্রা ও দোয়ার মাহফিলে বললেন এ কে এম ফারহাদ

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন,হাড়োয়া : হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়াল-এর বারো তারিখে আরব দেশের মক্কা নগরীতে আবির্ভূত হয় বিশ্ব শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এঁর।পশ্চিমবঙ্গের মুসলমানদের কাছে এই দিন নবী দিবস নামে পরিচিত। শনিবার উঃ চব্বিশ পরগনা জেলার হাড়োয়া বিধানসভা এলাকার কৃত্তীপুর-১ পঞ্চায়েতের আন্দুলিয়া সিদ্দিকিয়া বাখতিয়ারী হাফেজিয়া মাদ্রাসার পক্ষ থেকে বিশ্ব নবী দিবস উপলক্ষে এলাকা পরিক্রমা ও সমগ্ৰ মানব জাতি তথা বিশ্ব শান্তি কামনায় দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়ার মাহফিলে মাদ্রাসা পরিচালন সমিতির সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন মানবতার মূর্ত প্রতীক,বিশ্বশান্তির আহবায়ক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী আমাদের কাছে শিরোধার্য। তাঁর দেখানো পথ ইসলাম প্রেমী মানুষজন অনুসরণ করে চলেন। তিনি বলেন ইসলাম কখনো অশান্তি হিংসা বরদাস্ত করে না। তাই সকল মানুষের উচিত শান্তি,সম্প্রীতি,সৌহার্দ্য বজায় রেখে এগিয়ে চলা। এরকম অনুষ্ঠানের মধ্যে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর কথা মানুষের মধ্যে প্রচার করে ইসলাম ধর্মের প্রকৃত তাৎপর্য তুলে ধরার মধ্যে দিয়ে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই মহান কাজ বলে তিনি মনে করেন। উক্ত মাদ্রাসার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী ইন্নাস আলী, হাফেজ মোস্তাক আহমেদ, নাজমুল ইসলাম,মান্নান, মহিবুল, হাসিবুল, সম্পাদক মন্টু সহ মাদ্রাসার শতাধিক ছাত্র ও আপামর গ্ৰামবাসীবৃন্দ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ