রতন টাটাকে ‘সেবা রত্ন’ সম্মানে ভূষিত করলো আর এসএসের শাখা সংগঠন ‘সেবা ভারতী’, পুরস্কার প্রদান অনুষ্ঠানে গরহাজির ছিলেন টাটা কর্ণধার!
বাংলার জনরব ডেস্ক : কয়েক আগেই পিএম কেয়ারস এর ট্রাষ্টি করা হয়েছিল টাটা গ্রুপের কর্ণধার রতন টাটাকে । এবার আরএসএসের শাখা সংগঠন রতন টাটাকে আজীবন নিঃস্বার্থ সমাজসেবার স্বীকৃতি হিসাবে ‘সেবা রত্ন’ (Sewa Ratna) সম্মানে ভূষিত করল আরএসএসের শাখা সংগঠন ‘সেবা ভারতী।’
টাটা গ্রুপের কর্ণধার হিসাবে রতন টাটা শুধু মাত্র একজন ব্যবসায়ী বা শিল্পপতি নন, তিনি একজন বিশিষ্ট সমাজসেবীও । দেশ এবং মানুষের অনেক সেবা মূলক কাজ করে যাচ্ছেন রতন টাটা। এক কথায় তিনি একজন মানব দরদী শিল্পপতি ।২০২০ সালের মার্চে করোনা অতিমারীর মোকাবিলায় তাঁর সংস্থা টাটা ট্রাস্টের তরফে ৫০০ কোটি টাকা অনুদান দেওয়া হয়। পরে আরও ১ হাজার কোটি টাকার অনুদানের কথা ঘোষণা করেন তিনি। সব মিলিয়ে অঙ্কটা দাঁড়ায় দেড় হাজার কোটি টাকা। বস্তুত যখনই ভারত সমস্যায় পড়েছে, রতন টাটা নিজেকে উজাড় করে দিয়েছেন দেশসেবায়। তার সেই উদারতাকেই স্বীকৃতি দিল আরএসএসের শাখা সংগঠন।
শুক্রবার সেবা ভারতীর তরফে রতন টাটা-সহ মোট ২৪ জনকে ‘সেবা রত্ন’ সম্মান দেওয়া হয়েছে। এঁদের মধ্যে ছিলেন চালাসানি বাবু রাজেন্দ্র প্রসাদও। রতন টাটা সশরীরে সেবা ভারতীর অনুষ্ঠানে উপস্থিত হননি। আসলে বরাবরই প্রচারের আড়ালে থাকতে স্বচ্ছন্দ তিনি। এই ধরনের অনুষ্ঠান সচরাচর এড়িয়েই চলেন তিনি। তবে সংঘের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নতুন কিছু নয়। এর আগে সংঘের একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে।

