প্রকাশ্য দিবালোকে বিহারে আরজেডি নেতাকে খুন!
বাংলার জনরব ডেস্ক : প্রকাশ্য ও দিবালোকে রবিবার গুলি করে খুন করা হলো বিহারের শাসক জোট আরজেডির নেতা বিজেন্দ্র যাদবকে ।
সংবাদ সংস্থা জানাচ্ছে, রবিবার কৃষিকাজের জন্য বাড়ি থেকে রওনা দিয়েছিলেন ওই আরজেডি নেতা। সে সময়ই কারঘরে নিমডিহারা রাস্তায় বাইকে করে ছয় যুবক এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ। পুরনো শত্রুতার জেরে খুন করা হয়েছে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।
Advertisement

আততায়ীদের ছোড়া গুলিতে জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজেন্দ্রের। তাঁর দেহে দুটি গুলি লাগে। একটি গুলি লেগেছে ওই নেতার মাথায়। অন্য গুলিটি লেগেছে ঘাড়ে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

