কলকাতা 

আলিয়ার আন্দোলনকারী ছাত্রদের আজ আনিস খানের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে মহামিছিল, চিন্তায় প্রশাসন

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : আজ আলিয়ার আন্দোলনকারী ছাত্রদের মহাকরণ অভিযান ছিল। কিন্তু আনিসের আকস্মিক মৃত্যু সবকিছু পাল্টে গেল। তাই আজ আলিয়ার ছাত্ররা আনিসের মৃত্যু রহস্যের নিরপেক্ষ তদন্তের দাবিতে মহা মিছিল করবে। আর এই মিছিলকে কেন্দ্র করে চিন্তায় রেখেছে কলকাতা পুলিশ এবং প্রশাসনকে। আনিস খানের মৃত্যুর পর আজকের এই মহ মিছিল কার্যত পুলিশ প্রশাসনের কাছে চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

যদিও আলিয়ার আন্দোলনকারী শিক্ষার্থীরা অনেক আগেই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিল। সময়ের বিচারে চার মাসের বেশি সময় ধরে ছাত্ররা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছে। সরকার এবং প্রশাসন সব জেনেও তাচ্ছিল মানসিকতা নিয়ে এদের সঙ্গে আচরন করেছে। যার ফলে এই আন্দোলনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে মুসলিম সমাজে মমতা সরকারের প্রতি একটা খারাপ বার্তা যায়।

Advertisement

আর এ নিয়ে যে ক্ষোভ দানা বেঁধে ছিল তা আলিয়ার প্রাক্তন ছাত্র নেতা আনিস খানের খুনের পর তীব্র আকার ধারণ করেছে। একই সঙ্গে আনিসকে কেন্দ্র করে যেভাবে ছাত্র সংগঠন গুলি এক হয়ে রাস্তায় নেমেছে তাতে সরকারের জন সমর্থন যে কমেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

এই পরিস্থিতিতে আলিয়ার আন্দোলনকারী শিক্ষার্থীদের আজকের মিছিল  প্রশাসনকে প্রচণ্ড চাপে রেখেছে। কারণ আজকের  দাবির মধ্যে আনিসের মৃত্যু র নিরপেক্ষ তদন্তের দাবি টা স্থান পেয়েছে। ফলে এই আন্দোলনের সঙ্গে অন্যান্য ছাত্র সংগঠনগুলো যোগ দেবে। তাই এই মিছিল যদি চরম আকার ধারণ করে সে ক্ষেত্রে পুলিশ সামান্য ভুল করলে বড় ইস্যু হয়ে যেতে পারে। কারণ মনে রাখতে হবে মমতা সরকারের কমিটেড ভোট হলো মুসলিম ভোট। সেই ভোটে ইতিমধ্যেই ভাঙন হয়েছে। এরপর কিছু অঘটন ঘটলে মুসলিম ভোট মমতার থাকবে না।ফলে সাধু সাবধান


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ