মায়ের সামনে ছেলেকে খুন করলো যুবক, গ্রামবাসীদের গণপিটুনিতে মৃত্যু, বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য
বাংলার জনরব ডেস্ক: রাতের বেলা বাড়িতে ঢুকে এক শিশুকে তার মায়ের সামনে খুন করলেন এক যুবক। ধারালো অস্ত্র দিয়ে শিশুটির মাথা থেকে ধড়কে আলাদা করে দেয়। এরপরেই মায়ের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। শিশুটির মায়ের চিৎকারে ছুটে আসে প্রতিবেশী রাত তারপর চলে গণপিটুনি। পরে পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক অমানবিক ঘটনটি বিজেপি শাসিত ও মধ্যপ্রদেশের ধার জেলায়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম মহেশ (২৫)। শুক্রবার রাতে ওই যুবক কালু সিংহ নামে এক ব্যক্তির বা়ড়ির সামনে বাইকে করে আসেন। শিশুটির পরিবার জানিয়েছে, অভিযুক্ত যুবক আচমকাই বাড়িতে ঢুকে পড়েন। তাঁকে তাঁরা চিনতেনও না। কোনও কথা না বলেই হাতে একটা ধারালো অস্ত্র নিয়ে ঘরে ঢুকে পড়েন। কিছু বুঝে ওঠার আগেই শিশুটির ঘাড়ে কোপ বসিয়ে দেন বলে অভিযোগ। শিশুটির মা তখন বাড়িতে একা ছিলেন। এই অবস্থায় তিনি হামলাকারীকে বাধা দিতে যান। কিন্তু এঁটে উঠতে পারেনি।

গ্রামবাসীরা জানিয়েছেন, মহিলার চিৎকার শুনে তাঁরা ছুটে এসে দেখেন এক যুবক ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ঘরের মেঝেতে পড়ে ছিল শিশুটির দেহ। তার পরই গ্রামবাসীরা যুবককে ধরে ফেলেন। শুরু হয় গণপিটুনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। যুবককে আধমরা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই মৃত্যু হয় যুবকের। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। যুবকের পরিবারও এই দাবি করেছে। তিন-চার দিন ধরে বেপাত্তা ছিলেন অভিযুক্ত মহেশ। শিশুটিকে খুন করার ঘণ্টাখানেক আগে তিনি একটি দোকান থেকে জিনিস চুরি করেছিলেন বলে অভিযোগ।

