দেশ 

উমর খালিদ ও শারজিল ইমামদের জামিন মামলার শুনানি সুপ্রিম কোর্টেও পিছিয়ে গেল!

শেয়ার করুন

দিল্লিতে ২০২০ সালের হিংসার ঘটনায় অভিযুক্ত জেএনইউ-র প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামদের জামিন মামলার শুনানি পিছোল। শুক্রবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির কথা ছিল। তবে বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এই জামিন মামলা শুনানি পিছিয়ে দেয়। উমর, শারজিল ছাড়াও দিল্লির হিংসা মামলায় অভিযুক্ত মিরান হায়দার, গুলফিশা ফাতিমাও জামিনের আবেদন করেছিলেন। একসঙ্গে সব আবেদন শুনবে বলে জানিয়েছিল শীর্ষ আদালত।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী বিক্ষোভ চলাকালীন হিংসার ঘটনায় উমর, শারজিলদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) মামলা করেছিল দিল্লি পুলিশ। গত বছর মে মাসে এই মামলায় দিল্লির করকরডুমা আদালত উমরদের জামিনের আবেদন নাকচ করেছিল। সেই নির্দেশের বিরুদ্ধে অভিযুক্তেরা দিল্লি হাই কোর্টে বিচারপতি নবীন চাওলা এবং বিচারপতি শালিন্দর কৌরের ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিলেন। কিন্তু গত ২ সেপ্টেম্বর দিল্লির উচ্চ আদালত সকলের জামিনের আর্জি খারিজ করে দেয়। তার পরেই একে একে উমর, শারজিলরা জামিনের আবেদন জানিয়ে মামলা করেন সুপ্রিম কোর্টে।

Advertisement

২০২০ সালে দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী বিক্ষোভ চলাকালীন হিংসার ঘটনা ঘটে, যাতে ৫৩ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ৭০০-র বেশি। ওই ঘটনায় উমরের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) মামলা করেছিল দিল্লি পুলিশ।

২০২০ সালের ১৪ সেপ্টেম্বর উমরকে গ্রেফতার করা হয়েছিল। দিল্লি পুলিশ দাবি করেছিল, হিংসার ঘটনায় ‘অন্যতম মূল ষড়যন্ত্রকারী’ উমর। ‘উস্কানিমূলক’ বক্তৃতা করার অভিযোগে জেএনইউয়ের প্রাক্তন এই গবেষকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। দিল্লি হাই কোর্টে জামিনের আবেদন করেছিলেন উমর। সেখানে আর্জি খারিজ হলে তিনি সুপ্রিম কোর্টে যান। উমরের মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সুপ্রিম।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ