কলকাতা 

অনুসন্ধান সোসাইটির উদ্যোগে জাতীয় শিক্ষক দিবস উদযাপন

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : অনুসন্ধান সোসাইটি প্রতিবছরের ন্যায় এ বছরও শিক্ষক দিবস উপলক্ষ্যে আয়োজন করেছিল এক মাস ব্যাপী অংকন এবং প্রবন্ধ প্রতিযোগিতা। ক্লাস থ্রি থেকে টেন পর্যন্ত ছাত্রছাত্রীরা অংশ নিয়েছিল রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে। এই প্রতিযোগিতা পর্বের ফলাফল ঘোষণা হল শুক্রবার অনলাইনে আয়োজিত শিক্ষক দিবসের অনুষ্ঠানে। অধীর আগ্রহে থাকা ছাত্র ছাত্রীদের বিভিন্ন বিভাগের প্রতিযোগিতার ফলাফল ঘোষণা হয় এদিন। সঙ্গে ছিল আলোচনা চক্র, বিষয়– শিক্ষার পটভূমিতে পেশায় শিক্ষকতা। বিষয়ের উপর আলোচনার সূত্রপাত করেন পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের সভাপতি ড.অমরেন্দ্র মহাপাত্র এবং মুখ্য বক্তা ছিলেন বিশিষ্ট লেখক ও রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের অবসরপ্রাপ্ত বিশিষ্ট আধিকারিক দিব্য গোপাল ঘটক। শিক্ষকতা কেবলমাত্র পেশা হতে পারে না, এটা আসলে জীবনের এক ব্রত, এক মিশন। প্রকৃত শিক্ষকের সব থেকে বড় গুণ হতে হবে- নিজেকে শিক্ষিত করে তোলা, আরো আরো বেশি জ্ঞান অর্জনে উন্মুখ হয়ে থাকা। যেখান থেকে যতটা জ্ঞান অর্জন করা যায় তা আহরণ করতে হবে একজন শিক্ষককে। সেই দৃষ্টিতে একজন শিক্ষক আসলেই সবথেকে বড় শিক্ষার্থী।

ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জীবনের বেশ কিছু স্মরণীয় ঘটনা তুলে ধরে এদিন স্বাগত ভাষণ দেন বিশিষ্ট শিক্ষাবিদ ড.শশাঙ্ক শেখর মন্ডল। ঐদিনের সভা সুচারুরূপে সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক অনুসন্ধান সোসাইটির সহ-সম্পাদক সাহাবুল ইসলাম গাজী। তাঁকে সহযোগিতা করেন শিক্ষিকা মিতালী মুখার্জী ও নাফিসা ইসমাত। শিক্ষক দিবস উপলক্ষে বিশিষ্ট গুণীজনদের লেখায় সমৃদ্ধ পুস্তিকা ‘প্রেরণা’ উন্মোচন করেন এদিন সভার সভাপতি অবসরপ্রাপ্ত বিশিষ্ট প্রশাসক আরফান আলী বিশ্বাস।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ