গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়কে অপসারণ করলেন রাজ্যপাল! রহস্য?
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়কে অপসারণ করলেন রাজ্যপাল। সূত্রের খবর, দায়িত্ব পালনে ব্যর্থতা এবং দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ২৫ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তা আয়োজন করতে ব্যর্থ হন উপাচার্য। এর পরেই রাজ্যপালের নির্দেশে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

চলতি বছর এপ্রিল মাসে, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ শিক্ষামন্ত্রীর এই বৈঠকের পরই অপসারিত হলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রজত কিশোর দে। রবিবার রাতে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একটি নোটিফিকেশন পাঠানো হয় রাজভবনের পক্ষ থেকে। যেখানে তাঁকে উপাচার্য পদ থেকে অপসারণ করা হচ্ছে বলেই জানায় রাজভবন। তবে, রাজভবন সিদ্ধান্ত নেওয়ার পরপরই ফের রজত কিশোর দে-কেই উপাচার্য পদে বহাল করে রাজ্য সরকার।
দিনকয়েক আগে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে শিক্ষক সংগঠনের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের লোকসভা ভোটের দুই প্রার্থী। জানা গিয়েছে, শিক্ষকদের ওই সভা থেকে একাধিক বিষয়ে তৃণমূল সরকারের গুণগান করা হয়। পাশাপাশি বিজেপির বিরুদ্ধেও একাধিক কথাও বলা হয়।

