জেলা 

উৎসাহ-উদ্দীপনার সঙ্গে হয়ে গেল মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রথম পর্ব

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উত্তরবঙ্গসহ দক্ষিণ বঙ্গের বিভিন্ন বিদ্যালয়ে আজ রবিবার হয়ে গেল মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রথম পর্ব। রাজ্যের ৭৩ টি কেন্দ্রে মেধা অন্বেষণের এই পরীক্ষায় আজ অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে অংশ নিয়েছিল ৮ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী। গ্রাম গঞ্জ থেকে আসা ক্লাস থ্রি থেকে টেন পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সঙ্গে পরীক্ষার উত্তেজনা লক্ষ্য করা যায়। বাংলা ও ইংরেজি মাধ্যমে পাঁচটি বিষয়ের উপর নেওয়া হয়েছিল এই পরীক্ষা। এই পরীক্ষায় প্রতিটি পরীক্ষা কেন্দ্র থেকে প্রতিটি ক্লাসের প্রথম তিনজন ছাত্র-ছাত্রী সুযোগ পাবে চূড়ান্ত পরীক্ষায় বসার। স্বাভাবিকভাবেই চূড়ান্ত পর্বের পরীক্ষায় সুযোগ পাওয়ার আশা-আকাঙ্ক্ষা নিয়েই বুক বেঁধে ছাত্র-ছাত্রীরা আজ পরীক্ষা দিয়েছে। সঙ্গে চাপা উত্তেজনা ছিল তাদের অভিভাবকদেরও। শিক্ষা দরদী বিশিষ্ট শিল্পপতি মোস্তাক হোসেনের নামাঙ্কিত এই পরীক্ষায় সন্তান বৃত্তি পেয়ে সম্মানিত হোক, এই আকাঙ্ক্ষা কোন অভিভাবকের না থাকে!

সম্মানিত এই পরীক্ষার আয়োজক সংস্থা বেস এডুকেশনাল হাব-এর কর্ণধার খাদেমুল ইসলাম জানালেন ছাত্র-ছাত্রীদের এই উৎসাহ এবং অভিভাবকদের পড়াশোনায় এগিয়ে নিয়ে যাওয়ার এই ইচ্ছেকে তাঁরা সম্মান জানান। আগামী এক সপ্তাহের মধ্যে মূল্যায়ন করার পর কৃতী ছাত্র-ছাত্রীদের চূড়ান্ত পরীক্ষার ব্যবস্থাপনা শুরু হয়ে যাবে। চূড়ান্ত পরীক্ষার দিন ৭ সেপ্টেম্বর। এই পরীক্ষার নিরিখেই উঠে আসবে বৃত্তি সার্টিফিকেট ও বিশেষ মেডেল প্রাপকদের নাম। তিনি আরো জানান, আগামী ২১ সেপ্টেম্বর সফল ছাত্র-ছাত্রীদের অভিভাবক সহ আমন্ত্রণ জানানো হবে। সেদিন সেই উজ্জ্বল মুখগুলির হাতে উপহার সামগ্রী তুলে দিতে উপস্থিত থাকবেন সমাজের বিশিষ্ট গুণীজনেরা।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ