কলকাতা 

কেন্দ্রের মোদি সরকারের পক্ষ থেকে দেশের সেরা মর্যাদা পেল কলকাতার পাবলিক টয়লেট!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : স্বচ্ছতার ক্ষেত্রে কলকাতার পাবলিক টয়লেট দেশের সেরা স্থান দখল করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে স্বচ্ছ ভারত মিশন কর্মসূচির অঙ্গ হিসাবে কলকাতার পাবলিক টয়লেট কে সেরার মর্যাদা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে কলকাতা পৌরসভার হাতে। মহানগরীতে ৪৭৮টি গণ শৌচালয় আছে। এর মধ্যে শুধুমাত্র মহিলাদের জন্য শৌচালয় প্রায় ১৭টি। এই শৌচালয়গুলি বেসরকারি সংস্থার তদারকিতে চলে।

জন স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা কয়েক মাস আগে শহরের গণ শৌচালয়ের হাল হকিকত পরখ করতে আসেন। নিজেদের মতো করে বিভিন্ন গণ শৌচালয় দেখেন। গত সপ্তাহে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে পুরসভাকে ‘ওডিএফ (ওপেন ডিফেকশন ফ্রি) প্লাস সার্টিফিকেট পাঠানো হয়েছে। যার অর্থ কলকাতার কোনও ওয়ার্ডে খোলা জায়গায় শৌচকর্ম করা হয় না। শুধু তাই নয়, একই সঙ্গে শংসাপত্রে বলা হয়েছে পুরসভার প্রতিটি শৌচালয় স্বাস্থ্যকর। কোনওরকম রোগ সংক্রমণের সম্ভাবনা নেই।

Advertisement

পুরসভা সূত্রে খবর, কলকাতার পঁচটি মেডিক্যাল কলেজে পুরসভা গণ শৌচালয় তৈরি করবে। পাশাপাশি ইএম বাইপাস থেকে কামালগাজি পর্যন্ত গোটা রাস্তায় ৯টি নতুন শৌচালয় তৈরি করা হবে। এ ছাড়াও কলকাতার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত মহিলাদের জন্য শৌচালয়ের সংখ্যা আরও বাড়ানো হবে। এর জন্য সরকারি জমি খোঁজা হচ্ছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ