আন্তর্জাতিক 

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে ইসরাইলি প্রেসিডেন্টের প্রতিক্রিয়া

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২০০ জন। ইরানি হামলায় এ হতাহতের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার)  পোস্ট করে এ কথা জানিয়েছেন ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। আইজ্যাক হার্জোগ বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে আটজন নিহত এবং আরও কয়েক ডজন আহতের ঘটনায় ইসরাইল ‘খুবই দুঃখজনক’ এবং ‘কঠিন সকাল’ পার করেছে।

Advertisement

উল্লেখ্য, ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের লাইভ আপডেটে নিহতের সংখ্যা ১০ জন উল্লেখ করা হয়েছে।

ইরানের হামলাকে ‘অপরাধমূলক হামলা’ হিসেবে বর্ণনা করে ইসরাইলি প্রেসিডেন্ট আরও লেখেন, তিনি আহতদের সুস্থ হওয়ার জন্য এবং এখনও নিখোঁজ ইসরাইলিদের খুঁজে পাওয়ার জন্য প্রার্থনা করবেন।

প্রসঙ্গত, শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরাইল। এতে ইরানের ছয় বিজ্ঞানীসহ অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। এসব হামলায় দেশটির তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।

ইসরাইলের হামলার জবাবে সেদিন থেকেই তেল আবিবে পালটা হামলা চালাচ্ছে ইরান। শনিবার মধ্যরাত ও রোববার ভোরে দুই দফা হামলা চালায় ইরান। দ্রুতগতির মিসাইল ব্যবহার করে চালানো এই হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন।

এছাড়া ইসরাইলের বাত ইয়াম শহরে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর থেকেই নিখোঁজ রয়েছে প্রায় ৩৫ জন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ