জেলা 

গোয়ালপোখরের পর ডোমকলে পুলিশ ভ্যানে হামলা চালিয়ে ‘চোর’কে নিয়ে পালাল দুষ্কৃতীরা, আহত এসআই

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পর মুর্শিদাবাদের ডোমকলে বুধবার রাতে পুলিশ ভ্যানে হামলা চালিয়ে ‘চোর’কে নিয়ে পালাল দুষ্কৃতীরা। হাঁসুয়ার কোপে আহত এসআই রাণাপ্রতাপ সেনগুপ্ত। ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেই রাতেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় প্রাক্তন তৃণমূল প্রধান জড়িত বলে অভিযোগ। তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি গয়নাচুরির ঘটনায় অভিযুক্ত রাণা শেখ নামে এক যুবককে বুধবার রাতে তার বাড়িতে নিয়ে যাচ্ছিল পুলিশ। উদ্দেশ্য ছিল রাণার বাড়িতে মজুত থাকা গয়না উদ্ধার করা। অভিযোগ, সেই সময় ডোমজুড়ের বিলাসপুর ঘাটপাড়া এলাকায় চোরের বাবা, মা-সহ এলাকার কয়েকজন পুলিশের উপর চড়াও হয়। গাড়ি ভাঙচুর করে ‘আসামী’কে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সেই সময় দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে আহত হন এক এসআই। তাঁকে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের উপর আক্রমণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তৃণমূলের মীনা বিবির বিরুদ্ধে।

Advertisement

এই ঘটনার পর বুধবার রাতেই বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায় ওই গ্রামে। চারজনকে গ্রেফতার করা হয়। তার মধ্যে রয়েছেন প্রাক্তন প্রধান মীনাও। যদিও রাণা পলাতক।

উল্লেখ্য, কয়েকদিন আগে গ্রামের সাহিন মণ্ডলের বাড়িতে গয়না চুরি হয়। ওই ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ রাণাকে গ্রেফতার করে। আদালত তার পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ