জেলা 

বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট-এ জাতীয় দুগ্ধ দিবস উদযাপন

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : উত্তর ২৪পরগণা জেলার বেড়াচাঁপা বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট- এ “জাতীয় দুগ্ধ দিবস” উদযাপন করা হয়। ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীরা এই দিনটি বিশেষ উদ্দিপনার পালন করে। স্কুলের সম্পাদক সেখ আহাসান আলি সুন্দর উপস্থাপনার মধ্য দিয়ে আজকের দিনে দুগ্ধ দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন।

ডাঃ ভার্গিস কুরিয়েন এর জন্ম বার্ষিকী উদযাপন লক্ষে ২৬ শে নভেম্বর,২০১৪ প্রথম পালন করা হয়। ডাঃ কুরিয়েন “অপারেশন ফ্লাড” নামে একটি প্রকল্প চালু করেন। পরবর্তীতে যা “শ্বেত বিপ্লব” এনে দেন।

Advertisement

জাতীয় পর্যায়ে বর্ধিত দুধ উৎপাদন, ভোক্তাদের জন্য ন্যায্যমূল্য নির্ধারণ, গ্রামীণ আয় বৃদ্ধির সাথে তৎকালীন অপারেশন ফ্লাড দেশের দুগ্ধ খাতে অন্যতম বড় বিপ্লব আনে।

প্রধান শিক্ষিকা নাফিসা সুলতানা মানুষের দৈহিক গঠনে সুসম খাদ্য হিসাবে দুধের বৈশিষ্ট্য ও গুরুত্ব বুঝিয়ে বলেন।

শিক্ষিকা নার্গিস সুলতানা ছাত্র-ছাত্রীদের নিয়মিত এবং পরিমাণ মত প্রত্যহ দুধ পান করার কথা বলেন। দুধ থেকে আমরা কি কি খাবার পায়, সে বিষয়ে ছাত্রী মুসকান সুলতানা বলে ছানা, বিভিন্ন ধরনের মিষ্টি, দই, ঘি, ইত্যাদি ইত্যাদি।

স্কুলের পক্ষ থেকে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে এক গ্লাস করে দুধ পান করানো হয়। সমগ্র অনুষ্ঠানটির ব্যাবস্থাপনায় ছিলেন শিক্ষক মোহাম্মদ সাকির,শিক্ষিকা মৌসুমী বিশ্বাস, তাসমিরা খাতুন, মোছাঃ জূহী, প্রমুখ। পরিচালনা করেন মহঃ মসিউর রহমান।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ