আরজি করে ট্রমা কেয়ারে রক্তমাখা গ্লাভস, তদন্তের নির্দেশ স্বাস্থ্য সচিবের
বিশেষ প্রতিনিধি : আর জি কর মেডিকেল কলেজের অভ্যন্তরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনা কে কেন্দ্র করে রাজ্যজুড়ে তীব্র আন্দোলন যখন অব্যাহত ঠিক সেই সময়ে আরজিকর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে রক্তমাখা ক্লাস এসেছে বলে অভিযোগ উঠেছে। এই রক্তমাখা গ্লাভস পড়ে কিভাবে রোগীদের পরিষেবা দেবে চিকিৎসকরা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।প্রশ্ন তুলেছেন আরজি করের জুনিয়র ডাক্তারেরা। অভিযোগ, ওই গ্লাভস পরে রোগীদের চিকিৎসা করা হলে নানা রোগ সংক্রমণের সম্ভাবনাও থেকে যাবে।
জুনিয়র ডাক্তারদের এই অভিযোগের তদন্ত চান স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। সেন্ট্রাল মেডিক্যাল স্টোরকে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। ওই রক্তমাখা গ্লাভসগুলি আলাদা করে সরিয়ে রাখতে বলা হয়েছে।
Advertisement


