কলকাতা 

উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষকে অবিলম্বে অপসারণের দাবি তুলে স্বাস্থ্য ভবনে চিঠি বিভাগীয় প্রধানদের!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : মার্কশিটে নম্বর কার টুপি করার অভিযোগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ কে ছড়িয়ে দেওয়ার দাবি জানিয়ে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি পাঠাতে চলেছেন ওই মেডিকেল কলেজেরই ১৬ জন বিভাগীয় প্রধান বলে জানা গেছে। এই বিভাগীয় প্রধানদের অভিযোগ কারচুপি করে বাছাই করা প্রিয় ছাত্র-ছাত্রীদের নম্বরবৃদ্ধি করা হয়েছিল মার্কশিটে।

সম্প্রতি এই অভিযোগ নিয়ে রাজ্যের স্বাস্থ্যশিক্ষা অধিকর্তাকে রিপোর্ট পাঠানো হয়৷ বিভাগীর প্রধানদের অভিযোগ, তার পরেও এখনও পর্যন্ত তা নিয়ে কোনও তদন্ত শুরু হয়নি। এই নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন বিভাগীয় প্রধানেরা। অধ্যক্ষের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবিও জানিয়েছেন তাঁরা।

Advertisement

আরজি কর-কাণ্ডের আবহে অভিযোগ উঠেছে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে দীর্ঘ দিন ধরে দুর্নীতি চলছে। নম্বর নিয়ে জালিয়াতি থেকে শুরু করে স্বজনপোষণের অভিযোগ উঠেছে এই মেডিক্যাল কলেজে। ‘হুমকি সংস্কৃতি’তে প্ররোচনা দেওয়া হয়েছে বলেও অভিযোগ। আর এই অভিযোগে নাম জড়িয়েছে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার। বিভাগীয় প্রধানদের দাবি, তিন জনের কমিটি গঠন করে তদন্ত শুরু হলেও সেই তদন্তের রিপোর্ট প্রকাশিত হয়নি৷ এই অভিযোগে নাম জড়িয়েছিল ডিন, সহকারী ডিন, আরএমওর। ওই তিন জন পদত্যাগ করলেও অধ্যক্ষ এখনও নিজের পদে বহাল রয়েছেন। বিভাগীয় প্রধানেরা এ বার সেই অধ্যক্ষকে অপসারণের দাবি জানিয়ে স্বাস্থ্য ভবনকে চিঠি দিতে চলেছেন। চিঠিতে এখন পর্যন্ত ১৬ জন বিভাগীয় প্রধান সই করেছেন।

উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অর্থপেডিক বিভাগের প্রধান পার্থসারথি সরকার বলেন, ‘‘উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সব রকম দুর্নীতিতে বার বার অধ্যক্ষের নাম জড়িয়েছে। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে আমরা, সমস্ত বিভাগের প্রধানেরা একটি চিঠি জমা দিচ্ছি স্বাস্থ্য দফতরে।

সূত্র ডিজিটাল আনন্দবাজার।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ