কলকাতা 

দুই স্বাস্থ্যকর্তাকে সরিয়ে দিল নবান্ন

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : জুনিয়র ডাক্তারদের দাবি মত পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে নিয়ে আসা হয়েছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক ঘনিষ্ঠ অফিসার মনোজ বর্মাকে। যিনি ব্যারাকপুর কমিশনার পদে থাকাকালীন সময়ে তার কাজকর্ম বিরোধীদের সমালোচনার মুখে পড়ে। এমনকি ব্যারাকপুরের কমিশনারের মধ্যে অবস্থিত কাকিনাড়া ও ভাটপাড়াতে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল তা তিনি কতটা রুখতে পেরেছিলেন তা নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছিল। ডি সি নর্থ অভিষেক গুপ্তাকে সরিয়ে আনা হয়েছে শিলিগুড়ি কমিশনারের ডিসি দীপক সরকারকে। এরপরই ছাত্রদের দাবি মেনে এবার সরিয়ে দেয়া হলো স্বাস্থ্য অধিকর্তা কৌস্তভ নায়েককে এবং স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা দেবাশিষ হালদারকে।মঙ্গলবার স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ দফতরের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এত দিন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা পদে থাকা দেবাশিসকে বদলি করা হচ্ছে জনস্বাস্থ্যের স্পেশাল অফিসার অন ডিউটি পদে। স্বাস্থ্য অধিকর্তার পদে থাকা কৌস্তভ নায়েক ইনস্টিটিউট অফ হেল্‌থ এবং‌ ফ্যামিলি ওয়েলফেয়ার ইনস্টিটিউটের অধিকর্তা হচ্ছেন। রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা হচ্ছেন স্বপন সোরেন। নতুন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার নাম পরে জানানো হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার মোট চারটি পদে রদবদলের কথা জানিয়েছে নবান্ন। এত দিন ইনস্টিটিউট অফ হেল্‌থ এবং‌ ফ্যামিলি ওয়েলফেয়ার ইনস্টিটিউটের অধিকর্তা হিসাবে নিযুক্ত ছিলেন সুপর্ণা দত্ত। তাঁকে বদলি করা হচ্ছে, মেডিক্যাল এডুকেশন বা স্বাস্থ্যশিক্ষার ওএসডি পদে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ