গত কাল মাদ্রাসার চাকরি প্রার্থীরা,শুক্রবার উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই বসে পড়লেন
বিশেষ প্রতিনিধি : গতকাল একুশে ডিসেম্বর সন্ধ্যাবেলায় মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার চেষ্টা করেন মাদ্রাসার সার্ভিস কমিশনে উত্তীর্ণ পরীক্ষার্থীরা। ২০১৪ সালে যারা পরীক্ষা দিয়েছিলেন এবং ২০১৭ সালে যে পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল সেই পরীক্ষার্থীরা গতকাল সন্ধ্যায় হাজরা ক্রসিং থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তাদেরকে আটকে দেয়। এই ঘটনার বেশ ১৬ ঘণ্টা কাটছেনা কাটতে ই এবার মুখ্যমন্ত্রী বাড়ির সামনে পৌঁছে গেল উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা।
কয়েকদিন আগে এই চাকরি প্রার্থীরা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান সেখানে গিয়ে কাতর আবেদন করেন চাকরির জন্য। এরপরেই দেখা যায় ঐদিনই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষের বাড়িতে চাকরি প্রার্থীরা পৌঁছে যান আজ শুক্রবার চাকরিপ্রার্থীরা পৌঁছে গেলেন খোদ মুখ্যমন্ত্রী বাড়িতে।

