উন্নয়নের নিরিখে বিরোধীরা কুপোকাত,শাসনের দাদপুরে প্রতিবাদ সভায় গর্জে উঠলেন তরুণ নেতা ফারহাদ
বিশেষ প্রতিবেদন,শাসন : সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি ও সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক, সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে বাংলার কোনায় কোনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের বাকেয়া টাকা ও আবাস যোজনার বকেয়া টাকা এবং মহাত্মা গান্ধী গ্রাম সড়ক যোজনা-র বাংলার পাওনা টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে।

রবিবার উঃ ২৪ পরগনা জেলার বারাসাত ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রী শম্ভুনাথ ঘোষ এর নেতৃত্বে দাদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ভাগ্যবন্তপুর বাজারে প্রতিবাদ সভা থেকে বিরোধীদের তুলোধোনা করেন ব্লক সভাপতি। তিনি বলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো প্রত্যেক বুথে বুথে কর্মসূচি পালন করলাম। ১০০ দিনের টাকা ও আবাস যোজনা টাকার দাবিতে বুথে বুথে বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে।জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ তথা উঃ ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন বাংলার বঞ্চিত মানুষকে অবহেলিত করে তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না। আপামর সাধারণ মানুষের মসিয়া হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দৈনন্দিন কর্মক্রিয়া করে চলেছে তা অত্যন্ত ফলপ্রসু। তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়,রাজ্য সভাপতি সুব্রত বক্সি,রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক,মন্ত্রী ফিরহাদ হাকিম সহ সমস্ত নেতৃত্বদের নির্দেশ মতো দলীয় শৃঙ্খলা মেনে কাজ করে যাওয়াই তৃণমূল কংগ্রেস কর্মীদের লক্ষ্য।
তিনি বলেন সম্প্রিতীর বন্ধনে বাংলা সংগঠিত মমতা -অভিষেকের নেতৃত্বে। তাই কোন বিরোধী দলের কোন স্থান নেই এখানে। দাদপুর অঞ্চলের প্রধান মনিরুল ইসলাম মনি বলেন সাধারণ মানুষ,মা মাটি মানুষের পাশে আছে।বছরভর মানুষের জন্য কাজ করার জন্যই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা প্রচুর ভোটে জয়লাভ করেছে। বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষের সুরে তিনি বলেন উন্নয়নের লড়াইয়ে পিছিয়ে পড়ে ধর্মীয় সুড়সুড়ানি করছে উপপ্রধান তথা লড়াকু নেতৃত্ব আব্দুল হাই বলেন লড়াই জারি থাকবে বিজেপির বিরুদ্ধে। মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন সৃষ্টি হয়েছে তাতে বাংলার মানুষের মধ্যে নবজোয়ার সৃষ্টি হয়েছে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মেহেদী হাসান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস কুমার ঘোষ,মান্নান আলী, সাহাবুদ্দিন আলি,আছের আলি মল্লিক, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ইফতিকার, অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।

