দেশ 

পিছিয়ে রাখা মানুষদের উন্নতির জন্য জাতি ভিত্তিক জনগণনা প্রয়োজন – এসডিপিআই 

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : দেশের বঞ্চিত ও দরিদ্র অংশকে চিহ্নিত করার জন্য জাতি ভিত্তিক জনগণনার দাবি নিয়ে গতকাল ২৫ নভেম্বর ২০২৩ দিল্লির যন্তর মন্তরে দাবি প্রদর্শন করে সোস্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া। পিছিয়ে রাখা শ্রেণীগুলির তাদের সংখ্যা অনুসারে উন্নতি ঘটানোর জন্য সামাজিক, শিক্ষা, অর্থনৈতিক ও রাজনৈতিক সকল ক্ষেত্রে এগিয়ে নিয়ে আসা দরকার। দেশের বঞ্চিত ,অবহেলিত, লাঞ্ছিত নির্যাতিত জনগণকে মূল স্রোতে নিয়ে আসতে জাতি ভিত্তিক জনগণনার মাধ্যমে তাদের অধিকার রক্ষা করতে হবে। এভাবে এই শ্রেণীর সঠিক ও প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। স্বাধীনতার ৭৫ বছর পরও বড় শিল্প, উচ্চ শিক্ষা ও নগর কেন্দ্রিক উন্নয়ন সাধিত হলেও এখনো সমগ্ৰ সমাজের সার্বিক উন্নয়ন হয়নি। এলাকা হিসেবে বেশিরভাগ এলাকা পিছিয়ে রয়েছে।

জনসংখ্যার অনেক অংশ আছে যারা প্রকৃত উন্নয়নমূলক ক্ষেত্র থেকে এখনও অনেক পিছিয়ে। তাই প্রয়োজন হল সারাদেশে সুষ্ঠুভাবে জাতি ভিত্তিক জনগণনা বাস্তবায়ন করতে হবে। এটি অবশ্যই দেশ এবং দেশের নাগরিকদের বিভিন্ন উপায়ে অগ্রগতির দিকে নিয়ে যাবে।

Advertisement

জরুরি ভাবে সারা দেশে জাতি ভিত্তিক জনগণনার দাবি নিয়ে এই আন্দোলন কর্মসূচিতে এসডিপিআই-এর নেতৃত্ববৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠন।

এসডিপিআই-এর জাতীয় সভাপতি এম.কে ফাইজি ছাড়াও জাতীয় সহ-সভাপতি অ্যাডভোকেট শরফুদ্দিন ও বিএম কাম্বলে, মধ্যপ্রদেশ রাজ্য সভাপতি আইনজীবী বিদ্যা রাজ মালভিয়া,ইঞ্জিনিয়ার ডিসি কপিল, ঠিকাদারি হটাও রাষ্ট্রীয় সংযুক্ত মোর্চার জাতীয় সভাপতি, ,শ্রী কর্ণকারন বোধসভা এবং বীরেন্দ্র কুমার যাদব। এদিনের এই জাতি ভিত্তিক জনগণনার দাবি প্রদর্শন মঞ্চ থেকেই প্রধান সমন্বয়কারী এসসি/এসটি/ওবিসি-এর জন্য জয়েন্ট অ্যাকশন কমিটির গঠনের দাবি রাখেন।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা স্লোগান ও প্ল্যাকার্ড হাতে এই দাবির সমর্থন জানান। এসডিপিআই-এর দিল্লি রাজ্য সভাপতি ডঃ আই.এ খান সমাবেশকে স্বাগতম জানান এবং অনুষ্ঠানের আহ্বায়ক জিতেন্দ্র কুমার ধন্যবাদ জ্ঞাপন করেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ