আন্তর্জাতিক 

বিশ্বের সাধারণ জনতার আহবানে সাড়া দিয়ে গাজায় বোমাবর্ষণ বন্ধ করুন আবেদন হামাসের রাজনৈতিক শাখার প্রধানের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ফিলিস্তিনিদের স্বাধীনতা এবং সার্বভৌমতার পক্ষে বিশ্বজুড়ে যে প্রতিবাদে গর্জে উঠেছে সাধারণ মানুষ তাদের প্রতিবাদকে সম্মান জানিয়ে পশ্চিমা দেশগুলির উচিত অবিলম্বে গাজায় বোমা বর্ষণ বন্ধ করে শান্তি ফিরিয়ে আনা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সঙ্গে বৈঠকের পর এক টেলিভিশন ভাষণে এই আহ্বান জানিয়েছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া।

তিনি একই সঙ্গে পশ্চিমা দেশগুলিতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে রাস্তায় নেমে আসা হাজার হাজার জনতাকে অভিনন্দন জানান। তিনি তাদের প্রশংসা করে বলেন: আমেরিকার ওয়াশিংটনসহ পশ্চিমা বহু দেশের রাজপথে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে যারা নেমে এসেছে সেই বিশাল জনতাকে আমি অভিনন্দন জানাই। তিনি বলেন পশ্চিমা লাখো জনতা আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে এবং গাজায় অবিলম্বে যুদ্ধের নামে গণহত্যা বন্ধ করার জন্য সোচ্চার দাবি তুলেছে।

ইসমাইল হানিয়া আজ এক বিবৃতিতে আরও বলেন: বিশ্বের বিভিন্ন স্থানে ইসরাইল বিরোধী এ ধরনের বিশাল বিশাল জনসমাবেশ প্রমাণ করে বিশ্বের স্বাধীনতাকামী জনগণ দখলদার ইসরাইলের যুদ্ধকামী নীতি এবং তাদের নৃশংস হত্যাকাণ্ডে চরম অতীষ্ঠ। হামাসের এই নেতা বলেন: ইসরাইলের মদদদাতা মার্কিন প্রশাসন এবং তাদের মিত্র দেশগুলোর উচিত তাদের নিজ নিজ দেশের স্বাধীনতাপ্রিয় জনগণের আহ্বান শোনা।

তিনি আরো বলেন: আমরা লক্ষ্য করেছি বিশ্বের মানুষ উচ্চস্বরে স্লোগান দিচ্ছে: ফিলিস্তিনের স্বাধীনতা এবং তাদের প্রতিরোধ বৈধ। সেইসাথে ইসরাইলি দখলদারিত্বের পতন হবে’ বলেও তারা শ্লোগান দিয়েছে বলে বিবৃতিতে হানিয়া উল্লেখ করেন। হামাসের  রাজনৈতিক শাখার প্রধানের এই বিবৃতি সামনে আসার পর এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইসরাইলের পক্ষ থেকে কোন বিবৃতি জারি করা হয়নি। আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে ওয়াকিবহল ব্যক্তিরা মনে করছেন হামাসের এই আহ্বান এক কূটনৈতিক গুরুত্ব রাখছে। কারণ কেউ না মনে করতে পারে হামাসের মতো সশস্ত্র সংগঠন এই অশান্তিকে জারি রেখেছে তারা যে শান্তির পক্ষে এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে সেদিকে তাকিয়ে এই কূটনৈতিক আহ্বান করা হয়েছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ