তৃণমূল সাংসদ শান্তনু সেনের সোশ্যাল মিডিয়ায় অভিমানী পোস্ট! নেপথ্যে রহস্য?
বাংলার জনরব ডেস্ক : তৃণমূল সাংসদ শান্তনু সেনকে আরজিকর মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কত সোমবার রীতিমত বিজ্ঞপ্তি জারি করে শান্তনুকে সরিয়ে দেওয়া হয় এরপরই আরজি কর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে আনা হয় সন্দীপ ঘোষকে । আর নতুন করে আরজিকর মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির সমিতির সভাপতি করা হয় ডাক্তার সুদীপ্ত রায়কে যিনি শ্রীরামপুর বিধানসভার বিধায়ক।
এর ৪৮ ঘণ্টার মধ্যেই ফেসবুকে অভিমানী পোস্ট করলেন শান্তনু সেন। বুধবার সকালে তাঁর নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে দীর্ঘ পোস্ট করেন রাজ্যসভার এই সাংসদ। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘‘জীবনে যদি বার বার চোখ নয়, শুধু কান দিয়ে দেখে, একতরফা ভাবে শুধু এক জনের কথা শুনে কেউ সিদ্ধান্ত নেয়, তা হলে ভুল সিদ্ধান্ত হতে বাধ্য।’’ তিনি আরও লিখেছেন, ‘‘হে ঈশ্বর, আমি যেন সব সময় আমার সহযোদ্ধাদের, যারা নিঃস্বার্থ ভাবে, প্রাণপাত করে, সব সময় আমার সঙ্গে থাকে, তাদের সঠিক মূল্যায়ন করতে পারি এবং আমি যেন কারও কথায় তাদের প্রতি কোনও অবিচার করে না ফেলি। আমার কোনও আচরণে আমার অত্যন্ত বিশ্বস্ত সহযোদ্ধা যদি আঘাত পায়, তা হলে সেটা আমার জন্য কখনওই ভাল হবে না। আমি যেন তাই কখনও এ রকম ভুল কাজ না করে ফেলি।’’

স্বাস্থ্যভবন সূত্রে খবর, আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সরানোর পক্ষপাতী ছিলেন শান্তুনু। তিনিই অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। সোমবার বিজ্ঞপ্তি জারি করে আরজি করের অধ্যক্ষ পদে ফেরানো হয়েছে সন্দীপকে। সেই সময়েই আরজি করের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরানো হয় শান্তনুকে।

