কলকাতা 

আমেরিকার সফর বাতিল করলেন রাজ্যপাল, নেপথ্যে রহস্য কী?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: আমেরিকার সফর শেষ পর্যন্ত বাতিল করলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ সোমবার রাজভবনের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।ডেঙ্গি এবং রাজ্যের বেহাল আর্থিক পরিস্থিতির কারণেই তাঁর এই সিদ্ধান্ত বলে রাজভবন জানিয়েছে। বলা হয়েছে, রাজ্যপাল সরকারি কর্মসূচিতে বিদেশ সফরে গেলে তাঁর প্রভাব পড়ত রাজ্য সরকারের কোষাগারে। কিন্তু রাজ্যপাল তা চাননি বলেই সফর বাতিল করেছেন।

আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজিত বিশ্ব সংস্কৃতি উৎসবে যোগদানের জন্য রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মহাসচিব বান কি মুন রাজ্যপাল বোসকে আমন্ত্রণ জানিয়েছিলেন বলে রাজভবনের তরফে জানানো হয়। বিশ্ব সংস্কৃতি বিষয়ক আন্তর্জাতিক কমিটির প্রধান হিসাবে মুন ‘ভারতের সাংস্কৃতিক রাজধানী’ কলকাতার বাসিন্দা তথা পশ্চিমবঙ্গের প্রথম নাগরিককে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজভবনে।

প্রসঙ্গত, রাজভবনের তরফে বোসের বিদেশ সফর নিয়ে আনুষ্ঠানিক ভাবে রবিবার পর্যন্ত কিছু ঘোষণা না করা হলেও সরকারের একটি সূত্রে জানা গিয়েছিল, যে সরকারি কর্মসূচির পাশাপাশি আমেরিকায় একটি সাহিত্য সম্মেলনেও অংশ নিতে পারেন রাজ্যপাল। আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হওয়ার কথা ছিল। আমেরিকার একাধিক শহরে তাঁর কর্মসূচি ছিল। সে সব মিটিয়ে ৭ অক্টোবর কলকাতায় ফেরার কথা ছিল বোসের। কিন্তু শেষ পর্যন্ত ‘আর্থিক কারণ’ দেখিয়ে সফর বাতিল করে দিলেন তিনি।

মনে করা হচ্ছে রাজ্যপাল সিভি আনন্দ বোস আমেরিকার সফর বাতিল করে রাজ্য সরকারকে বার্তা দিলেন কারণ সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেন সফরে গিয়েছিলেন পরিষদ সহ ফলে সরকারের কোষাগার থেকে বেশ কয়েক কোটি টাকা খরচ হয়েছে। এই অবস্থায় আর্থিক পরিস্থিতির দোহাই দিয়ে রাজ্যপালের আমেরিকার সফর বাতিল নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ বলে ওয়াকিবহাল মনে করছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ