জেলা 

বিজেপির কাছ থেকে ধুপগুড়ি কেড়ে নিল তৃণমূল, রাজ্যজুড়ে গেরুয়ার রং ফিকে হচ্ছে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ধুপগুড়ি বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত জয় হল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৪০০০ বেশি ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী।ধূপগুড়ি উপনির্বাচনে বিজেপি-তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমে এগিয়ে থাকলেও, বিজেপিকে পিছনে ফেলল তৃণমূল।

অষ্টম রাউন্ড শেষে ব্যবধান কমলেও এগিয়ে তৃণমূল প্রার্থী। উপনির্বাচনের গণনায় পরতে পরতে পট পরিবর্তন। অষ্টম রাউন্ড শেষে বিজেপি প্রার্থীর থেকে ৩ হাজার ৮৬৬ ভোটে এগিয়ে নির্মলচন্দ্র রায়। অষ্টম রাউন্ডে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের প্রাপ্ত ভোট ৮৩ হাজার ৫৪৫। সপ্তম রাউন্ডের শেষে বিজেপি তাপসী রায়ের প্রাপ্ত ভোট ৭৯ হাজার ৬৭৯। সপ্তম রাউন্ড: কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী ঈশ্বরচন্দ্রের প্রাপ্তি ১১ হাজার ৫৩০ ভোট।

উত্তরবঙ্গের মতো শক্ত জমিতে যেভাবে বিজেপিকে হেরে যেতে হলো তাতে এটা প্রমাণিত হচ্ছে আগামী লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপি বড়সড় ধাক্কা খাবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ