কলকাতা 

শিক্ষার স্বার্থে সংগঠিত হওয়ার আহ্বান পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির কলকাতা জেলার বার্ষিক সম্মেলনে

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি: ঐতিহ্যবাহী শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির কলকাতা জেলার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল রবিবার ২৩ জুলাই। মধ্যে কলকাতার বাইপাসের ধারে ভিআইপি নগর হাই স্কুলে অনুষ্ঠিত হয় সারাদিনের এ সম্মেলন সম্মেলনের পাশাপাশি শিক্ষার বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন লেখনি নিয়ে প্রকাশিত হয় একটি পুস্তিকা।

এদিন দুই পর্বের আলোচনা চক্রে শিক্ষার সেকাল-একাল, শিক্ষানীতি, শিক্ষকের অবস্থান, সংগঠনের দায়বদ্ধতা প্রভৃতি বিষয় নিয়ে খুবই সদর্থক আলোচনা হয়। প্রশ্নোত্তর পর্বে সমিতির পক্ষে অশোক কুমার মাইতি সংগঠিত হয়ে শিক্ষার স্বার্থে সকল শিক্ষক ও শিক্ষাকর্মীকে এগিয়ে আসার আহ্বান করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুধীর দত্ত, ড.দেবব্রত বেরা, অশোক কুমার মাইতি, সূর্যাংশু ভট্টাচার্য, কৃষ্ণাংশু মিশ্র, ড.কিংশুক চক্রবর্তী, পুলক দেব, চিন্ময় মন্ডল, নবকুমার কর্মকার, সুহিনা বিশ্বাস, শ্রীদাম জানা, আনোয়ার আলি প্রমুখ।

ভি.আই.পি নগর হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকাগণ সমবেতভাবে সঙ্গীত উপস্থাপন করেন। প্রধান শিক্ষক দীপেন কুমার সাউয়ের তত্বাবধানে ভাব গম্ভীর এই অনুষ্ঠান মর্যাদাপূর্ণভাবে সম্পূর্ণ হয়।

উপস্থাপনায় ঐ বিদ্যালয়ের শিক্ষক শংকর সরকার প্রশংসার দাবি রাখেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ