কলকাতা 

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে মুখ্যসচিব হরে কৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ বৃদ্ধি করলেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মুখ্য সচিব হিসাবে হরে কৃষ্ণ দ্বিবেদী মেয়াদ বৃদ্ধি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ ৩০ শে জুন ছিল মুখ্য সচিব হিসাবে হরে কৃষ্ণ দ্বিবেদি র চাকরি জীবনের শেষ দিন এর ঠিক আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের কাছে চিঠি লিখে প্রধানমন্ত্রীর দপ্তরের অনুরোধ করেছিলেন বর্তমান মুখ্য সচিবের আরও ৬ মাস মেয়াদ বৃদ্ধি করার জন্য।

মুখ্যমন্ত্রীর আবেদনের সাড়া দিয়ে ৬ মাসের  মেয়াদ বৃদ্ধি করে দিলেন রাজ্যের বর্তমান মুখ্য সচিব হরে কৃষ্ণ দ্বিবেদীর।তাতে বলা হয়েছিল বর্তমান মুখ্যসচিবকে আরও ৬ মাস মেয়াদ বাড়ানো হোক। সেইমত নরেন্দ্র মোদী ফাইল সাইন করে পাঠিয়েদিলেন নবান্নকে।

আজ জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর আবেদনের সাড়া দিয়ে বর্তমান মুখ্য সচিবের মেয়াদ আরো ছয় মাস বৃদ্ধি করেছে কেন্দ্র। ফলে অনেকটাই কাজের গতি আসবে বলে রাজ্য সরকার মনে করছে অন্যদিকে এর আগে রাজ্যের তৎকালীন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ বৃদ্ধির জন্য অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু সেই অনুরোধ রক্ষা করার পাশাপাশি আলাপনকে বদলি করেছিল কেন্দ্র সরকার।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ