বেঁটে হওয়ার কারণে প্রেমিকা মিলছে না! লম্বা হতে ৬৬ লক্ষ টাকা খরচ করে অস্ত্রোপচার করলেন ২৭ বছরের যুবক, তারপর কী হলো ?
বাংলার জনরব ডেস্ক : বেঁটে হওয়ার কারণে প্রেমিকা মিলছে না! অতএব শরীরের উচ্চতা বাড়াতে হবে। যেভাবেই হোক তার জন্য যত টাকায় খরচ হোক করবেন আমেরিকার ২৭ বছরই এক যুবক। করলেনও জর্জিয়ার বাসিন্দা ডিনজ়েল সিগার্স ভারতীয় মুদ্রায় ৬৬ লক্ষ টাকা খরচা করে শরীরের উচ্চতা বৃদ্ধির জন্য অস্ত্রোপচার করলেন।
আগে ডিনজ়েলের উচ্চতা ছিল ৫ ফুট ৫ ইঞ্চি। অঅস্ত্রপোচারস্ত্রোপচারের পর তাঁর উচ্চতা বেড়ে হয় ৬ ফুট। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিনজ়েল বলেন, ‘‘সারা জীবন ধরে আমি বেঁটে বলে নানা কটাক্ষ শুনতে হয়েছে, তাই আমি লম্বা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’’
ডিনজ়েল মনে করেছিলেন এই অস্ত্রোপচারটিঅঅস্ত্রপোচারস্ত্রপোচার করিয়ে নিলে শুধু তাঁর শরীরের পুনর্গঠন হবে না, তার মনেরও পুনর্গঠন হবে। সময় নষ্ট না করে ডিনজ়েল চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন। ৯০ দিনে ৬টি অস্ত্রোপচার করা হয় ডিনজ়েলের পায়ে। এই অস্ত্রোপচারগুলির সময় পায়ের হাড়গুলি কেটে তার ভিতরে রড বসানো হয়। ৬ টি অস্ত্রোপচারের শেষে আধ ইঞ্চি মতো উচ্চতা বেড়েছে ডিনজ়েলের। তবে অস্ত্রোপচার শেষ হলেও স্বাভাবিক জীবনের ছন্দে ফিরতে ডিনজ়েলের আরও এক বছর সময় লাগবে। এই এক বছরে তাঁর ফিজ়িয়োথেরাপি চলবে।

