জেলা 

শাওনি সিংহ রায়কে ৭২ ঘন্টার মধ্যে সরাতে হবে, না হলে তৃণমূলের পার্টি অফিস ঘেরাওয়ের হুমকি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। গতকাল সোমবার মলয় ঘটকের নেতৃত্বে এক বৈঠকের পর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেছিলেন সবকিছু ঠিক হয়ে গেছে। চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি শাওনি সিংহ রায়ের বিরুদ্ধে তোপ দাগলেন মুর্শিদাবাদ এর এই বিধায়ক।

মঙ্গলবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির স্পষ্ট ভাষায় জানিয়ে  দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি শাওনি সিংহ রায়কে অবিলম্বে সরিয়ে না দেন তাহলে তৃণমূল পার্টি অফিস ঘেরাও করা হবে। এত মানুষ নিয়ে ঘেরাও করা হবে যে শাসকদলের পুলিশের ক্ষমতা থাকবে না তাদেরকে সরিয়ে দেওয়ার।

Advertisement

সরাসরি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ না করলেও ঘুরিয়ে হুমায়ুন কবির বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধৃতরাষ্ট্রের মতো অন্ধ হয়ে শাওনি সিংহ রায়কে সমর্থন করে চলেছেন এর পরিণতি যে খুব একটা ভালো হবে না সেই হুঁশিয়ারি তিনি দিয়েছেন।

উল্লেখ্য ভরতপুর ব্লক সভাপতির সঙ্গে বিধায়ক হুমায়ুন কবিরের দ্বন্দ্ব সর্বজনবিদিত এই গোষ্ঠী কোন্দল থামাতে গতকাল  আসরে নেমেছিলেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক মনে করা হচ্ছিল মুর্শিদাবাদে একটি ঐক্যবদ্ধ চেহারা সংঘটিত হবে কিন্তু চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই আবারো হুমায়ুন কবির তীব্র ভাষায় দলকে আক্রমণ করলেন এর ফলে মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেস যে আরো পিছিয়ে পড়ল তা নিয়ে কোন সন্দেহ নেই।

একদিকে হুমায়ুন কবির অন্যদিকে হুগলির বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন বেপারী সরাসরি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে এবং ব্লক সভাপতিকে নিশানা করেছেন। মনোরঞ্জন বেপারী তো সরাসরি বলেছেন তিনি প্রয়োজন হলে পদত্যাগ করবেন তবু দলের এই অনৈতিক কাজকে তিনি সমর্থন করবেন না। অন্যদিকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আজকে জানিয়েছেন তাঁর বিরুদ্ধে যত বড়ই ব্যবস্থা নেওয়া হোক না কেন তিনি তার প্রতিবাদ থেকে সরে দাঁড়াবেন না । তিনি স্পষ্ট ভাষায় দলনেত্রীর কাছে আহ্বান করেছেন মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক সভানেত্রীর পদ থেকে শাওনি সিংহ রায়কে অপসারণ করতে হবে এবং হাজী নিয়ামত আলীকে ওই পদে বসাতে হবে। না হলে আন্দোলন তীব্র থেকে তীব্র হবে। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দল যেভাবে মুর্শিদাবাদের দানা বেঁধেছে তাতে তৃণমূল কংগ্রেসের যে সর্বনাশ হতে চলেছে তা নিয়ে কোন সন্দেহ নেই।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ