প্রিভেনশন ইজ বেটার দেন কিওর’ ক্যান্সার সচেতনতা নিয়ে প্রাজ্ঞদের আলোচনায় উঠে এলো এ’ কথা বারবার
নায়ীমুল হক : বর্তমান সমাজ, পরিবেশ, মানব সভ্যতার প্রতিটি রন্ধ্রে ঢুকে পড়েছে ক্যান্সার৷ ছড়িয়ে পড়ছে এই মারন ব্যাধি৷ আমরা জেনে হোক না জেনে হোক, ধীরে ধীরে পা দিচ্ছি এই মরন ফাঁদে৷ সম্প্রতি মহিষাদল রাজ কলেজের প্রানিবিদ্যা বিভাগ, শারীরবিদ্যা বিভাগ, দীনদয়াল উপাধ্যায় কৌশল কেন্দ্র এবং হাওড়ার এক সংস্থা লিভ অ্যান্ড লেট লিভ এর যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছিল এক ক্যান্সার সচেতনতামূলক আলোচনাসভা৷ গত 16 ই জুলাই 2023, এই আলোচনাসভার মূল বক্তা হিসেবে ছিলেন চিত্তরঞ্জন ন্যাশনার ক্যান্সার ইন্সটিটিউটের টিউমার ও ভাইরোলোজি বিভাগের প্রাক্তন প্রধান ডঃ রামদাস চ্যাটার্জী মহাশয় এবং মহিষাদল রাজ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রধান শুভময় দাস l
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ l উদ্বোধন করা হল ক্যান্সার বিষয়ক একটি ই ম্যাগাজিন “ক্রান্তিকাল ও কর্কট ভাবনা ৷ শুভময় বাবু আলোচনা করেন কিভাবে পান গুথকা থেকে ক্যান্সার, ধুতি থেকে ক্যান্সার, টিপের পাতা থেকে, সুরমা থেকে, মাছে মেশানো ফর্মালডিহাইড থেকে, ল্যাপটপ থেকে, এমনকি মানসিক চাপ থেকে ক্যান্সার l
বিশেষ উদ্বেগ প্রকাশ করেন সম্প্রতি ঘটে যাওয়া পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকে এক বছরে ক্যান্সারে মৃত 300 মৎস্যচাষী র ঘটনা নিয়ে l কেন প্রাণী জগতের এক প্রাণী নেকেড মোল রেট এর শরীরে কোনোদিন ক্যান্সার হয় না ? অধ্যাপক সঞ্জয় সেন বলেন – ক্যান্সার শুধু মানবশরীরে নয় পরিবেশের আর সমাজের শরীরের মধ্যে কিভাবে ক্যান্সারের বীজ ছাড়িয়ে গেছে l
সঞ্চালকের ভূমিকায় ছিলেন প্রানিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ডঃ শুভময় দাস৷ ডঃ চ্যাটার্জী বলেন, যদি প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়ে তাহলে তা সেরে ওঠা সম্ভব৷ কিছু উপসর্গের কথাও তিনি উল্লেখ করেন৷ এখনও পর্যন্ত দুশো টিরও বেশি ধরনের ক্যান্সার লক্ষ্য করা যায় তবে ভারতবর্ষে ওরাল ক্যান্সার, জরায়ুর মুখের ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার বেশি লক্ষ্য করা যায়৷ উনি আরও বলেন, আমাদের দৈনন্দিন কিছু অভ্যাস এবং জীবনযাত্রাতে যদি সচেতনতা আনা যায় তবে অনেকাংশে ক্যান্সারকে এড়িয়ে চলা সম্ভব৷ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সচেতনতা মূলক পদক্ষেপ গ্রহনের ডাক দেন তিনি এবং ক্যান্সারমুক্ত সুস্থ সমাজ গড়ে তোলার স্বপ্ন দেখান৷

