আল কুরআন ক্যুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং কোরআন কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠান
বিশেষ প্রতিনিধি: পশ্চিমবঙ্গের কুরআন প্রেমী জ্ঞানী গুণীজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো আল কুরআন ক্যুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমানত ফাউন্ডেশন এর শাখা সংগঠন দ্য কুরআন স্টাডি সার্কেলের পরিচালনায় এবং আল কুরআন একাডেমী লন্ডনের সহযোগিতায় গত 11 জুন এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল, সারা রাজ্যের প্রায় প্রতিটা জেলা থেকেই প্রতিযোগীরা এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল যার ফল প্রকাশ হয়েছিল 15ই জুন আর আজ অর্থাৎ ১৮ই জুন রবিবার বেলা 11 টা থেকে কলকাতা এম এম মডেল স্কুলে অনুষ্ঠিত হলো এই কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন সংসদ ও পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান সাহেব তিনি জ্ঞান অর্জনের এই অভূতপূর্ব প্রয়াসকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে দ্যা কোরআন স্টাডি সার্কেলের সমস্ত রকম প্রোগ্রামে সহযোগিতা করবার প্রতিশ্রুতি দেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের প্রাক্তন রাজ্য সভাপতি নুরুদ্দিন শাহ সাহেব তিনি মানুষকে কোরআন তেলাওয়াতের সাথে সাথে কুরআন বোঝার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন। আমানত ফাউন্ডেশন এর চেয়ারম্যান শাহ আলম সাহেব উনার বক্তব্যে আমানত ফাউন্ডেশন এবং দোয়া কোরআন স্টাডি সার্কেলের লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করেন, আমানত ফাউন্ডেশনের সেক্রেটারি জনাব জালাল উদ্দিন আহমেদ সাহেব উনার বক্তব্যে সকল প্রতিযোগীকে কোরআন অনুযায়ী জীবন গঠন এবং দ্যা স্টাডি সার্কেলের বিভিন্ন কর্মসূচিতে সহযোগিতা করার অনুরোধ করেন।
প্রতিযোগীদের মধ্য থেকে মালদা মেডিকেল কলেজের ডাক্তার জনাব নজরুল ইসলাম সাহেব কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার অনুভূতি প্রকাশ করেন। প্রতিযোগিতায় প্রথম , দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী কে স্মারক, সার্টিফিকেট এবং নগদ অর্থ দেওয়া হয়, এবং চতুর্থ থেকে দশম পর্যন্ত প্রত্যেককে উপহার ,সার্টিফিকেট এবং একটি করে বাংলা কোরআন, একাদশ থেকে পঞ্চাশ তম প্রত্যেককে একটি করে বাংলা কোরআন এবং সার্টিফিকেট এছাড়াও প্রত্যেক অংশগ্রহণকারীকে সার্টিফিকেট এবং প্রত্যেক উপস্থিতিকে একটি করে বাংলা অনুবাদকৃত কোরআন দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দ্যা কুরআন স্টাডি সার্কেলের রাজ্য কনভেনর তথা অল ইন্ডিয়া উলামা বোর্ডের রাজ্য সম্পাদক মাওলানা মোঃ রাকিব হক সাহেব।

