কলকাতা 

সিবিআই আসলে ‘সেন্ট্রাল ব্যুরো অব ইনকম্পিটেন্সি’ নিয়োগ দুর্নীতি তদন্তের গতি নিয়ে কটাক্ষ বিচারকের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে এবার সিবিআইকে তীব্র ভাষায় ধমক দিল আলিপুর আদালত।সিবিআই আসলে ‘সেন্ট্রাল ব্যুরো অব ইনকম্পিটেন্সি’ বলেও কটাক্ষ করেছেন আলিপুর আদালতের বিচারক। বৃহস্পতিবার আলিপুরের জেলা দেওয়ানি এবং দায়রা আদালতে ছিল নিয়োগ দুর্নীতির মামলা। সেখানেই সিবিআইকে একহাত নিয়ে বিচারক জানিয়েছেন, সিবিআই এতটাই ‘স্বচ্ছ’ তদন্ত করছে যে, কিছুই দেখা যায় না। সিবিআইয়ের সাধ্যের মধ্যে নেই বলেও কটাক্ষ করেছে আদালত। তদন্তকারী সংস্থার যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন বিচারক।

আদালতে এই নিয়ে ঠিক কী কথাবার্তা হয়েছে, তার নির্বাচিত অংশ কথোপকথনের আকারে তুলে ধরা হল।

পাবলিক প্রসিকিউটর (সরকারি আইনজীবী): এটা বৃহত্তর ষড়যন্ত্র। যে টাকা (বেআইনি নিয়োগের জন্য) তোলা হয়েছে বাজার থেকে, তা উপর পর্যন্ত গিয়েছে। পয়সা বাজারে কোথা থেকে এসেছিল? মানি ট্রেল। সবার একটাই লক্ষ্য ছিল। কে পয়সা সংগ্রহ করবে, কত দূর যাবে, সব ঠিক করা ছিল। এর শিকড় কতদূর বিস্তৃত।

বিচারক: কত দিন চলবে এ সব? আপনাকে হাই কোর্ট একটা তদন্ত করতে বলেছে। আপনি শুধু বলে চলেছেন, চলছে, চলছে। কত দিন, জানেন না। এখনও পর্যন্ত চার্জশিটের কগনিজেন্স (আইনগতভাবে গৃহীত হয়নি) নেওয়া গেল না। কী আইনজীবীর কথা বলছেন? সিবিআই আসলে ‘সেন্ট্রাল ব্যুরো অব ইনকম্পিটেন্সি’। (সিবিআইয়ের প্রকৃত অর্থ সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন)। সৌজন্যে ডিজিটাল আনন্দবাজার।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ