জেলা 

সংখ্যালঘু কমিশনের উত্তর ২৪ পরগণা জেলা সফর

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, বারাসাত : পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু সম্প্রদায়ের বিশিষ্টজনদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় বারাসাত তিতুমীর সভাকক্ষে। উক্ত আলোচনা অনুষ্ঠিত হয় সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ডাঃ মমতাজ সংঙ্ঘমিত্রার সভাপতিত্বে।

উক্ত আলোচনা সভায় বিভিন্ন ধর্মীয় নেতাদের পাশাপাশি, নানা কমিউনিটির প্রতিনিধিরা তাদের মূল্যাবান মতামত পোষন করেন। উক্ত আলোচনা সভায় উপস্থিত হয়ে জেলার সংখ্যালঘু উন্নয়নে রাজ্য সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে কাজ হচ্ছে তাকে স্বাগত জানায় জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজকর্মী একেএম ফারহাদ।

Advertisement

উল্লেখ্য উক্ত আলোচনা সভায় উল্লিখিত ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য, মুসলিম, খ্রীষ্টান, বৌদ্ধ,জৈন, পার্সি সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের পাশাপাশি বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষক,সহ অন্যান্যরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ