জেলা 

দুর্নীতি আর তৃণমূল কংগ্রেস এখন সমার্থক, আগামী পঞ্চায়েত নির্বাচনে দুর্নীতিবাজদের সরিয়ে স্বচ্ছ পঞ্চায়েত তৈরি করতে হবে: নওশাদ সিদ্দিক

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: আবাস যোজনায় বেনজির দুর্নীতি ও আগামী পঞ্চায়েত নির্বাচনে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠনের জন্য গতকাল ১৫ জানুয়ারি রবিবার, হাওড়া জেলায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দুটি সমাবেশের আয়োজন করে। দুটি সভাতেই দলের চেয়ারম্যান ও বিধায়ক মোহাম্মাদ নওসাদ সিদ্দিকী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

প্রথম সভাটি হয় বাগনানের বাইনান গ্যারেজ স্ট্যান্ডে। দ্বিতীয়টি হয় জগৎবল্লভপুরের বড়গাছিয়া সন্ধ্যাবাজারে। দুটি সভাতেই নওসাদ সিদ্দিকী বিভিন্ন ক্ষেত্রে শাসক তৃণমূল কংগ্রেসের কঠোর সমালোচনা করেন। তিনি এই প্রসঙ্গে সাম্প্রতিক আবাস যোজনায় তৃণমূলের নজিরবিহীন স্বজনপোষণের দৃষ্টান্ত তুলে ধরেন। তিনি বলেন, দুর্নীতি আর তৃণমূল কংগ্রেস এখন সমার্থক। আগামী পঞ্চায়েত নির্বাচনে দুর্নীতিবাজদের সরিয়ে স্বচ্ছ পঞ্চায়েত তৈরি করা দরকার। ঐ পঞ্চায়েত প্রকৃত অর্থেই জনগনের পঞ্চায়েত হবে। ঐ পঞ্চায়েত তৈরির জন্য আইএসএফের পতাকাতলে ব্যাপক অংশের মানুষকে সমবেত করার আহ্বান জানান আইএসএফ চেয়ারম্যান।

Advertisement

আগামী ২১ তারিখে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার সমাবেশকেও সফল করার আহ্বান জানানো হয়। বাগনানের সভায় উপস্থিত ছিলেন দলের জেলা সাধারণ সম্পাদক মুজিবর রহমান, জেলা নেতৃত্ব নাসিরউদ্দিন মন্ডল, রাজিব আলী লস্কর, তুষারেফ মল্লিক, মহঃ কালিমুল্লাহ, স্টুডেন্টস ফ্রন্টের রাজ্য সাধারণ সম্পাদক রাকেশ বেরা। জগৎবল্লভপুরের বড়গাছিয়া সভায় উপস্থিত ছিলেন হাওড়া জেলার সভাপতি সেখ সাবির আহমেদ, রাজ্য অফিস সম্পাদক নাসিরউদ্দিন মীর , অন্যান্য জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ