উলুবেড়িয়া বানিবন জঙ্গল বিলাসের মেলার সূচনা করলেন বিধায়ক নির্মল মাঝি, চলবে দশ দিন
এম, এ, মনু, উলুবেড়িয়া : ১৫ জানুয়ারি, আজ ৩০শে পৌষ হাওড়া উলুবেড়িয়া বানিবন জঙ্গল বিলাসের মেলার সূচনা করলেন বিধায়ক নির্মল মাঝি, জঙ্গল প্লাস বাবার মাজারে ফুল দিয়ে প্রার্থনা করেন।তিনি বলেন, যে তিনশো বছরের ঐতিহ্যবাহী এই মেলা হিন্দু মুসলিমদের এবং সর্ব ধর্মের মানুষের এটা সম্প্রীতির মেলা, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ এই মেলায় উপস্থিত হয়। একশ্রেণীর মানুষ এই বাংলার সম্প্রীতি নষ্ট করতে চাইছে তাদের মন-মানসিকতা সুস্থতা কামনা করি, কোন মানুষ কি পড়বে? কি খাবে? তার সেটা নিজস্ব অধিকার, যারা পোশাক দিয়ে খাবার দিয়ে মানুষের পরিচয় খোঁজে, তাদের ধিক্কার জানাই।
আজকের সভায় উপস্থিত ছিলেন, রাজাপুর থানার আইসি, উলুবেড়িয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ সেলিম, বিধায়ক তথা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আব্দুল গনি, প্রমুখ। মেলা কমিটির সম্পাদক মুস্তাফিজুর রহমান, জানান এই ৩০০ বছরের ঐতিহ্যবাহী জঙ্গল বিলাসের মেলা, আগামী ২৫শে জানুয়ারি পর্যন্ত চলবে। দশদিনের এই মেলায় জেলার বিভিন্ন গ্রাম থেকে এমনকি জেলার বাইরের লোক ভিড় জমায় সব মিলিয়ে লক্ষ্য লোকের ভিড় হয়। প্রথম দিন সারারাত ব্যাপী চলে ভক্তদের কাওয়ালী সহ নৈশ ভোজের আয়োজন, বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে মানুষের ঢল।

জঙ্গল বিলাস বাবার মাজারে মহিলা পুরুষ নির্বিশেষে চলে ফুল সিন্নি চাদর চড়ানোর কাজ , হাওড়া মুম্বাই রোডের মনসাতলা নেমে বানিবন জঙ্গল বিলাসের মেলা।

