জেলা 

শাসনে ১৬ দলীয় দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টে দিদি সুরক্ষা কবচ নিয়ে প্রচার

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, শাসন :  শীতের আমেজে জেলায় জেলায় জমাটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। বুধবার উত্তর ২৪ পরগনা জেলার শাসন থানার অন্তর্গত বারাসাত -২ নম্বর ব্লকের কীর্তিপুর এক নম্বর অঞ্চলের সাহাজী ও মোল্লাপাড়ার সমন্বয়ে ১৬ দলীয় দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় বুধবার।

খেলার মাঠে দর্শকদের সঙ্গে আনন্দ উপভোগ করার পাশাপাশি আগামী দিনগুলিতে আরো বেশি বেশি ক্রীড়ামুখী করার জন্য আহ্বান রাখেন উঃ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের তরুণ লড়াকু মুখ তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ।

একই সঙ্গে দিদির সুরক্ষা কবজ নিয়ে মানুষের কাছে বার্তা তুলে ধরে আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান রাখেন ফারহাদ। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রবিউল ইসলাম,মান্নান আলী, মেসবাহ, মাহফুজুর, জালাল সহ অন্যান্যরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ