শীতের আমেজে,বারাসাতে ফুটবল টুর্নামেন্ট
বিশেষ প্রতিবেদন, বারাসাত : শীতের আমেজে জেলায় জেলায় জমাটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।

বুধবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের ছোট জাগুলিয়া বয়েজ অ্যাসোসিয়েশনের পরিচালনায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টের মঞ্চে উপস্থিত ছিলেন হাড়োয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হাজী শেখ নুরুল ইসলাম, উঃ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের তরুণ লড়াকু মুখ তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,

পঞ্চায়েত সমিতির সভাপতি আরসাদ উদ জামান,শিক্ষক গিয়াসউদ্দিন, সওকাত হোসেন পিয়াদা, নজরুল ইসলাম, রবিউল ইসলাম, ক্লাবের পক্ষে সম্পাদক শামীম গাজী,সভাপতি নিজাম উদ্দিন,মিরাজ শরিফুল,সঞ্চালক প্রণব মুখার্জি সহ অন্যান্যরা।

