কলকাতা 

স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে এই দাবিতে চাকরি প্রার্থীদের দশটি সংগঠনকে কলকাতায় মহা মিছিল করার অনুমতি দিল হাইকোর্ট

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে চাকরিপ্রার্থীদের দশটি সংগঠনের ডাকে কলকাতায় মিছিল করার জন্য পুলিশের অনুমতি চেয়েছিল। কিন্তু পুলিশ সেই অনুমতি দেয়নি ফলের শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মিছিলের অনুমতি দেওয়ার জন্য আবেদন করে দশটি সংগঠন। আজ বুধবার সেই মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থার চাকরিপ্রার্থীদের দশটি সংগঠনকে কলকাতায় মিছিল করার অনুমতি দিলেন।

তবে দশটি সংগঠনের আবেদন পত্রে বলা হয়েছিল আগামী সোমবার ১৬ই জানুয়ারি কলকাতায় এ মিছিল করার অনুমতি দেওয়া হোক। আদালত জানিয়ে দিয়েছে গঙ্গাসাগর মেলার জন্য ১৬ ও ১৭ই জানুয়ারি কলকাতায় এই মিছিলের অনুমতি দেওয়া যাবে না কিন্তু ১৮ই জানুয়ারি ওই সংগঠন কলকাতায় মিছিল করতে পারবে বলে আজ বিচারপতির রাজা শেখর মান্থার বেঞ্চ জানিয়ে দিয়েছেন।

১৬ জানুয়ারি, সোমবার শহরে মহামিছিলের ডাক দিয়েছিল চাকরিপ্রার্থীদের ১০টি সংগঠন। তিন দিক থেকে মিছিল এসে জমায়েত হবে ধর্মতলার মেট্রো চ্যানেলে। পুলিশ এই মিছিলের অনুমতি দেয়নি বলে দাবি। হাওড়া, কলেজ স্ট্রিট এবং শিয়ালদহ থেকে তিনটি মিছিল ধর্মতলার মেট্রো চ্যানেলে আসার কথা ছিল। তবে আদালতকে পুলিশ জানায়, ১৭ জানুয়ারি, রবিবার পর্যন্ত গঙ্গাসাগর মেলার ভিড় থাকায় এই মিছিলে শহরে যানজট হতে পারে। পুলিশের বক্তব্য শোনার পর আদালত জানায় যে, গঙ্গাসাগর মেলার ভিড় শেষ হলে সোমবারের বদলে বুধবার অর্থাৎ ১৮ জানুয়ারি মিছিল করতে পারবেন চাকরিপ্রার্থীরা।

আগামী ১৬ জানুয়ারি চাকরিপ্রার্থীদের ১০টি সংগঠন মহামিছিলের ডাক দিয়েছিল। মামলাকারীদের আইনজীবী কৌস্তভ বাগচী জানিয়েছিলেন, শহরের তিন দিক থেকে মিছিল এসে জমায়েত হবে ধর্মতলার মেট্রো চ্যানেলে। হাওড়া, কলেজ স্ট্রিট এবং শিয়ালদহ থেকে তিনটি মিছিল ধর্মতলার মেট্রো চ্যানেলে আসার কথা ছিল। তবে এই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। এর পর হাই কোর্টের দ্বারস্থ হয় সংগঠনগুলি। বুধবার শুনানির পর সেই আবেদনে সাড়া দিল হাই কোর্ট।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ