Featured Video Play Iconজেলা 

পাগল শুভেন্দু অধিকারীর মুখ সেলাই করে দেবে এবং কোমর ভেঙে দেবে জনগণ বিস্ফোরক মন্তব্য বিধায়ক ইদ্রিস আলীর

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: পাগল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর চৌদ্দ পুরুষের ক্ষমতা নেই, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক ব্যানার্জি বেঁচে থাকতে ,CAA এবং NRC কে পশ্চিমবঙ্গে লাগু করা।CAA এবং NRC এর এখনো বিধি তৈরী হয়নি।অথচ পাগলের মতো শুভেন্দু অধিকারীরা বলে যাচ্ছেন CAA এবং NRC লাগু হবে।

দ্বিতীয় বার শুভেন্দু অধিকারী যদি মুসলিম বা ধর্ম নিরপেক্ষ অধ্যুষিত এলাকায় এ ধরনের কথাবার্তা বলেন, তাহলে ধর্ম নিরপেক্ষ মানুষরা তার মুখ সেলাই করে দেবে এবং কোমর ভেঙে দেবে। আমরা তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, প্রয়োজনে হাত লাগাবো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জি যতদিন বেঁচে থাকবেন ততদিন পশ্চিমবঙ্গে CAA এবং NRC প্রযোজ্য হবে না।

জোর করে এবং বেআইনী ভাবে ক্ষমতার অপব্যবহার করে সাম্প্রদায়িক ভাবে এই বিল এনেছে বিজেপি সরকার। আইনের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। বিজেপির বর্বরতা বেড়েই চলেছে। সরকারি অনুষ্ঠানেও জয় শ্রীরাম বলছে, তেমনি কালো পতাকা দেখছে, জুতো, ঝাঁটা খাচ্ছে এবং আরো খাবে।

কোন কোন কারণে এই রাজ্যে কেন দেশে সিএ এ কার্যকর করতে পারবে না তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আইনজীবী তথা বিধায়ক ইদ্রিস আলী আমাদের ইউটিউব চ্যানেলে। সেই চ্যানেলের লিংক এই খবরের সঙ্গে জুড়ে দেয়া হলো আগ্রহীরা ইচ্ছা করলেই তা ক্লিক করে দেখতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ