কলকাতা 

আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, একইসঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিমের জন্মদিন পালন করলেন তাঁর অনুগামীরা

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: আজ আজ পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আবার এদিনই মন্ত্রী ফিরহাদ হাকিমের জন্মদিন। ফলে রাজ্যের প্রভাবশালী মন্ত্রী এবং কলকাতা পুরসভার মেয়র। ফিরহাদ হাকিমের জন্মদিনকে কেন্দ্র করে তার অনুগামীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এদিন ফিরহাদ হাকিমের জন্মদিন সম্পর্কে বলতে গিয়ে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং তৃণমূল কংগ্রেস মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ বলেন, ফিরহাদ হাকিম তথা ববিদা আমাদের কাছে একজন যোগ্যতম জনপ্রতিনিধি।

তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত বিশ্বস্ত সৈনিক তাঁর এই জন্মদিনে আমাদের মধ্যে খুশির লহর দেখা দিয়েছে। ববিদা কলকাতা পুরসভার মেয়র হিসাবে এই শহরের উন্নয়নের অন্যতম প্রধান সেনানী। তার এই জন্মদিনে আমরা প্রার্থনা করি এই দিনটি যেন তার জীবনে বারবার ফিরে আসে আগামী দিনে তিনি সুস্থ স্বাভাবিক ভাবে আরো কয়েক যুগ ধরে সাধারণ মানুষের যাতে সেবা করে যেতে পারেন সেই প্রার্থনা আমরা করি।

এদিন তাঁর জন্মদিন উপলক্ষে ফিরহাদ হাকিমের বাড়ির সামনে বহু অনুরাগী ভিড় করেন পুষ্পস্তবক এবং ফুলের মালা দিয়ে তাঁর দীর্ঘ আয়ু কামনা করেন। ফিরহাদ হাকিমও প্রত্যেককে মিষ্টিমুখ করান । বাংলার জনরবের পক্ষ থেকে আমরা মন্ত্রী তথা ফিরহাদ হাকিমের জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি তাঁর সুস্থ জীবন এবং শত আয়ু কামনা করছি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ