যথাযোগ্য মর্যাদায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বিশেষ প্রতিবেদন, রাজারহাট :মা মাটি মানুষের নেত্রী পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের দল তৃণমূল কংগ্রেস গুটিগুটি পায়ে ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করলো সর্বত্র।১ লা জানুয়ারি উঃ চব্বিশ পরগনা জেলার বারাসাত -২ ব্লকের মাটিয়াগাছা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে প্রতিষ্ঠা দিবসে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ সুচনা হয়।

পাশাপাশি অসহায়, দুঃস্থ মানুষের হাতে ফুল মিষ্টি উপহার সামগ্রী তুলে দিতে দেখা যায় নেতৃত্বের। উপস্থিত ছিলেন পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি,

জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ,তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, ছিলেন অঞ্চল সভাপতি আসরাফ আলি (মনু), হাজী আনসার আলী,বাপি,মধু,আখের, মসিউদ্দিন,বাপ্পা মল্লিক,সামিম মল্লিক সহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।

