স্বরুপনগর ভূমি আধিকারিক করণে হঠাৎ হাজির বন ও ভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ
বিশেষ প্রতিবেদন, বসিরহাট : বাংলার সর্বজন শ্রদ্ধেয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় প্রশাসনিক আধিকারিক থেকে জনপ্রতিনিধিরা প্রাথমিক পর্যায়ে নেমে কাজ করবে।সেই কথাকে মান্যতা দিয়ে অহরহ কাজ করে যাচ্ছে দক্ষ প্রশাসক তথা উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ।

উল্লেখ্য বৃহস্পতিবার জেলার বসিরহাট স্বরুপনগর সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকেকরণে উপস্থিত হয়ে উপভোক্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করার পাশাপাশি রাজ্য সরকারের নানা প্রকল্পের কথা তুলে ধরেন। কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ -এর আকষ্মিক পরিদর্শনে খুশি হতে দেখা গেছে উপভোক্তাদের। মিউটেশন করতে আসা বাবলু ঘোষ বলেন, যেভাবে রাজ্য সরকারের আধিকারিকরা কাজ করছে তার পাশাপাশি জনপ্রতিনিধিরাও মুখ্যমন্ত্রীর নির্দেশে ময়দানে নেমে বন ও ভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ যেভাবে মানুষের জন্য কাজ করছে অত্যন্ত প্রশংসনীয়।

কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে জনপ্রতিনিধি হিসেবে ক্ষুদ্র চালিয়ে যাচ্ছি।এই জেলার মানুষের হাতে কয়েকদিন আগে নেতাজী ইনডোর স্টেডিয়াম থেকে ভূমিহীন কৃষকদের পাট্টা সহ অন্যান্য সুযোগ সুবিধা তুলে দিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয় মানুষের কাছে।

তিনি বলেন, বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যবাসীর জন্য কাজ করছে, বিরোধীরা কোন স্থান পাবে না বাংলার মানুষের মনে।তাই সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্তিশালী হওয়ার আহ্বান করেন একেএম ফারহাদ।

স্বরুপনগর সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকেকের করণে আলোচনায় জেলা বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ সহ আধিকারিক পলাশ বালা,চন্দন,মনোজ বিশ্বাস, সুমন, সুস্মিতা,সুফিয়া বিবি, কর্মাধ্যক্ষ বাবুসোনা মিস্ত্রি,সঞ্জীব পাল সহ অন্যান্যরা।

