সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীদের প্রশিক্ষণ বারাসাতে
বিশেষ প্রতিবেদন, বারাসাত : উঃ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে,আপদা মিত্র স্কিমে জেলা সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রকল্পের অধীন একশোর অধীক শিক্ষানবিশ কে নিয়ে প্রথম পর্বের প্রশিক্ষণ শুরু হয়, জেলা পরিষদের নীলদর্পণ সভাকক্ষে।

উল্লেখ্য বৃহস্পতিবার শিক্ষার্থীদের শারীরিক কসরত পর্যালোচনা করার জন্য জেলা পরিষদের উঁচু বিল্ডিংয়ে বিভিন্ন উপায় অবলম্বনের মধ্য দিয়ে ওঠা-নামা এবং মানুষ বিপদে পড়লে তৎপরতার সঙ্গে পরিষেবা প্রদানের কৌশল গুলি আয়ত্ত করার প্রশিক্ষণ দেওয়া হয় ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে। বলাবাহুল্য প্রশিক্ষণপ্রাপ্তদের উৎসাহিত করার জন্য জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ সশরীরে উপস্থিত হয়ে তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং মানুষের পাশে থেকে কাজ করা উৎসাহ যোগায়।

তিনি বলেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের যেভাবে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে উৎসাহ যোগাচ্ছে তার ফলেই এই ধরনের কর্মসূচি গৃহীত হচ্ছে পুরো রাজ্যজুড়ে। জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকদের সদর্থক ভুমিকায় প্রশিক্ষণ প্রাপকদের পাশে সর্বদা সহায়তা করে চলেছে।

