কলকাতা 

Amanat Foundation Trust With UNISEF: আমানত ফাউন্ডেশন ট্রাস্ট ও ইউনিসেফের যৌথ উদ্যোগে ‘জীবনের জন্য ধর্ম’ হ্যান্ডবুকের আনুষ্ঠানিক অনুমোদন 

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: ৭ ডিসেম্বর ২০২২ আমানত ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে ও ইউনিসেফের বিশেষ সহযোগিতায় কলকাতার দি পার্ক হোটেলে রাজ্যের হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, শিখ, বৌদ্ধ ও জৈন ধর্মগুরুদের নিয়ে ‘জীবনের জন্য ধর্ম’ হ্যান্ডবুকের অনুমোদন শিবিরের আয়োজন করা হয় । এই শিবিরে রাজ্যের জেলার ৬ টি ধর্মের ধর্মীয় গুরুরা উপস্থিত ছিলেন । রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ৬০ জন ধর্মগুরুদের বিশেষ প্রতিনিধি এই শিবিরে যোগদান করেন।

মা ও শিশু স্বাস্থ্য, মা ও শিশুদের পুষ্টি, চাইল্ড প্রোটেকশান, ওয়াটার স্যানিটেশন ও হাইজিন, শিক্ষা, ডিজাস্টার রিস্ক রিডাকশন ইত্যাদি বিষয়ে সাইন্টিফিক ম্যাসেজের সঙ্গে বিভিন্ন ধর্মগ্রন্থের ম্যাসেজের যোগসুত্র ও সামঞ্জস্য বিধান করে ‘ফেইথ ফর লাইফ বা ‘জীবনের জন্য ধর্ম’ হ্যান্ডবুক তৈরি করা হয়। এই হ্যান্ডবুকটি বিভিন্ন ভাষায় প্রকাশ করার জন্য বিভিন্ন ধর্মের পক্ষ থেকে যারা এই হ্যান্ডবুকটি তৈরি করায় সহযোগিতা করেছেন ৬ টি ধর্মের ধর্মীয় গুরুদের অনুমোদন তথা স্বীকৃতি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে স্বাক্ষর গ্রহণকালে প্রতিনিধিদের সম্মুখে বিশেষ সাক্ষী হিসাবে পশ্চিমবঙ্গের ইউনিসেফের প্রধান জনাব মুহাম্মদ মহিউদ্দিন সাহেব স্বাক্ষর করেন।এছাড়া আমানত ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান জনাব মুহাম্মদ শাহ আলম সাহেবও সাক্ষী হিসাবে স্বাক্ষর করেন ।

এই শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ইউনিসেফের প্রধান মুহাম্মদ মহিউদ্দিন, ইউনিসেফের কমিউনিকেশন স্পেশালিস্ট সুচরিতা বর্ধন, কনসালটেন্ট দেবাশীষ ভান্ডারী ও ইসলাম ধর্মের পক্ষে ইমাম ইদাইন মাওলানা কারী ফজলূর রহমান, খ্রিস্টান ধর্মের পক্ষে বিশপ ফ্রান্সিস সিংহ রায়, হিন্দু ধর্মের পক্ষে বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের জেলা সম্পাদক চন্দন চ্যাটার্জী, বৌদ্ধ ধর্মের পক্ষে পটারি বিদর্শন শিক্ষা কেন্দ্রের সন্ন্যাসী ভেন প্রঞ্জারক্ষিত ভান্তে, জৈন ধর্মের পক্ষে স্কলার সুখময় মাঝি, শিখ ধর্মের স্কলার তারশান সিং, আমানত ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ শাহ আলম, জেনারেল সেক্রেটারি জালালউদ্দিন আহমেদ, প্রজেক্ট কো-অর্ডিনেটর দেবরঞ্জন লাই, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট কো-অর্ডিনেটর চৈতালি মন্ডল প্রমুখ।

জনাব মুহাম্মাদ মহিউদ্দিন সাহেব বলেন, নাইজেরিয়ায় এই ধরনের হ্যান্ডবুক প্রথম প্রকাশ করা হয় সেটা মানব কল্যাণে খুব ফলপ্রসূ হয়। তারই অনুকরণে পশ্চিমবাংলায় এই ধরনের হ্যান্ডবুক তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নাইজেরিয়ার তুলনায় এই হ্যান্ডবুক আরো বেশি সাইন্টিফিক এবং তথ্যসমৃদ্ধ। প্রায় দু’বছর যাবৎ এই হ্যান্ডবুককে কেন্দ্র করে বিভিন্ন হোটেলে, ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় গুরু ও স্কলারদের নিয়ে একাধিকবার কর্মশালার আয়োজন করে আমানত ফাউন্ডেশন ট্রাস্ট। পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষে এই হ্যান্ডবুক মডেল আকারে প্রকাশ পাবে।

মানুষের কল্যাণের স্বার্থে পশ্চিমবাংলায় এই ধরনের হ্যান্ডবুক প্রথম প্রকাশ করছে ইউনিসেফের হাত ধরে আমানত ফাউন্ডেশন ট্রাস্ট। ফজলুর রহমান সাহেব কোরআন থেকে ব্যাখ্যা করেন রাব্বি জিদ্দি ইলমা অর্থ “প্রভু হে আমাদের জ্ঞানের বৃদ্ধি সাধান করুন” । তিনি আরো বলেন, নামাজ পড়ার আগে সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন হয়ে ওযু করতে হবে। বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের পক্ষে চন্দন চ্যাটার্জী বলেন, মানবতার সেবা করাই পরম ধর্ম । এই কাজটাই ইউনিসেফ ও আমানত ফাউন্ডেশন ট্রাস্ট ধর্মীয় গুরুদের নিয়ে প্রায় দু’বছর ধরে করে চলেছে । বিশপ ফ্রান্সিস সিংহ রায় বলেন, পবিত্র বাইবেলের শিক্ষা অনুযায়ী যদি না আমরা মানুষকে, নিজের প্রতিবেশীকে ভালবাসতে পারি বা সেবা করতে পারি তাহলে আমরা ঈশ্বরকে ভালবাসতে বা সেবা করতে পারবো না । সেই কারণে মানুষের কল্যাণার্থে এই তথ্য সমৃদ্ধ হ্যান্ডবুক সাহায্যে আমরা অবশ্যই সকলের দোরগোড়ায় পৌঁছাতে পারবো। তারশান সিং বলেন, দীর্ঘ দুই বছর ধরে আমরা আমানত ফাউন্ডেশন ও ইউনিসেফের সঙ্গে এই হ্যান্ডবুক নিয়ে নিরলস কাজ করে চলেছি, নিঃসন্দেহে তথ্যসমৃদ্ধ এবং মানব কল্যাণে অনেক বেশি উপযোগী।প্রজ্ঞারক্ষিত ভিক্ষু বলেন, আজ থেকে ২৫০০ বছর আগে ভগবান তথাগত বুদ্ধ আমাদেরকে জ্ঞান, সত্য এবং একতার স্মরণ নিয়ে মানবজাতিকে উচ্চতার লক্ষ্যে পৌঁছানোর পথ দেখিয়েছিলেন।ইউনিসেফ এবং আমানত ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ উদ্যোগে আমরা এই শিক্ষা পুনরায় মানব কল্যাণের স্বার্থে জনসম্মুখে উপস্থাপন করতে পারছি।

জৈন ধর্ম ব্রত, শীল ও সংযম পালনের উপর জোর দেয় । এ ক্ষেত্রে ব্যতিক্রমী পরিস্থিতিতে দেশের আইন মানার পরামর্শ দেন আমাদের ধর্মীয় গুরুরা।মোহাম্মদ শাহ আলম সাহেব এই হ্যান্ডবুকের ব্যবহারের উদ্দেশ্যে নিয়ে ব্যাখ্যা করেন ও শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।এই অনুষ্ঠানটি পরিচালনা করেন জালালউদ্দিন আহমেদ।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ