দেশ 

দুধ কিনতে গিয়ে দোকানদারের হাতে ধর্ষিত ১৬ বছরের কিশোরী ! যোগী রাজ্যে নারী নির্যাতনের সিলসিলা অব্যাহত

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মা কিশোরী মেয়েকে দুধ কিনতে বাড়ির পাশে দোকানে পাঠিয়েছিলেন, কিন্ত তারপর থেকে মেয়ে আর বাড়ি ফেরেনি । নিখোঁজ হয়ে যায় । পরে ওই দোকান ঘর থেকেই মিলল কিশোরীর রক্তাক্ত দেহ । ঘটনাটি ঘটেছে  উত্তরপ্রদেশের শামলি জেলায়।

পুলিশ সূত্রে খবর, শনিবার দুধ কিনতে গিয়েছিল ১৬ বছরের তরুণী। অভিযোগ, ওই দোকানে যাওয়ার সঙ্গে সঙ্গে তার হাত ধরে টেনে দোকানে ঢুকিয়ে নেন দোকানদার। এর পর নাবালিকাকে ধর্ষণ করা হয়।অন্য দিকে, অনেক ক্ষণ কেটে গেলেও মেয়ে বাড়ি না ফেরায় তার খোঁজ শুরু হয়। হন্যে হয়ে খুঁজতে খুঁজতে ওই দোকানে যান সবাই। তবে দোকান বন্ধ ছিল। পরে খোঁজখবর করে সেখান থেকেই আশঙ্কাজনক অবস্থায় পাওয়া যায় নাবালিকাকে। তাকে ভর্তি করানো হয় হাসপাতালে। তাঁর শারীরিক পরীক্ষা করা হচ্ছে পুলিশ সূত্রে খবর।

Advertisement

ডিএসপি অমরদীপ মৌর্য সংবাদমাধ্যমকে বলেন, ‘‘অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা হয়েছে।’’ পকসো ধারাতে  মামলা হতে পারে বলে খবর।

এর আগে শামলিতেই এমন একটা ঘটনা ঘটেছে। রেশন নিতে গিয়ে এক বছর আগে ৩০-এর মহিলা যৌন হেনস্থার অভিযোগ করেন দোকানদারের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ