জেলা 

সমবায় সমিতির নির্বাচন ঘিরে রণক্ষেত্র তমলুক, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : পূর্বমেদিনীপুরের তমলুকে সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে । রবিবার খারুই-গঠরা সমবায় সমিতির নির্বাচন ঘিরে তপ্ত হয়ে ওঠে এলাকা। ওই সমবায়ে মোট আসন ৪৩টি। ৪৩টি আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল। একইসঙ্গে নন্দকুমার এবং মহিষাদলের মতো হাত ধরাধরি করে প্রার্থী দিয়েছে বাম-বিজেপি শিবিরও। বিজেপির অভিযোগ, তাদের ভোটারদের বাধা দিচ্ছে তৃণমূল। ভোটারদের ভয় দেখিয়ে বুথ স্লিপ ছিনিয়ে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাদের। এ নিয়ে প্রথম বচসা শুরু হয় দুই শিবিরের মধ্যে। পরে তা সংঘর্ষের আকার নেয়। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠি চালায় পুলিশ। যদিও বাম এবং বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

এ নিয়ে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক বামদেব গুছাইত অভিযোগ করেন, তৃণমূল ওই সমবায়ের উপনির্বাচনে হেরে যাবে বলেই ভয় দেখাচ্ছে। তাঁর কথায়, ‘‘ওরা আমাদের মারধর করছে। আমাদের ভোটারদের ভয় দেখাচ্ছে। স্লিপ কেড়ে নেওয়া হয়েছে। পাশাপাশি, বাইরের লোকজন এনে গন্ডগোলও করছে।’’ বামদেবের হুঁশিয়ারি, ‘‘এমন ঘটনা যদি না থামে, এলাকা শান্তিপূর্ণ না হলে পাল্টা দেখিয়ে দেব যে, আমরা কোনও অংশে কম নই।’’

Advertisement

তৃণমূলের পাল্টা দাবি, বিজেপি এবং সিপিএমের জোটই অশান্তির এলাকায় পরিবেশ তৈরি করেছে। এ নিয়ে শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল নেতা রাজেশ হাজরা বলেন, ‘‘বিজেপি ময়নার বাকচা থেকে লোক এনেছে। তাদের মুখ এলাকার কেউ চেনে না। কিন্তু আমরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়েই ভোট পরিচালনা করেছি। ওদের কেউ যদি ভোট না দিতে পারে আমাকে বলুক। আমি ব্যবস্থা করে দিচ্ছি।’’ পুলিশ যে ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, তার প্রশংসা করেছেন রাজেশ।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ